TRENDING:

Siliguri News: ভোটের মাঠে ব্যাট-বল! রবিবারের প্রচারে ‘ক্রিকেট মুডে’ দুই প্রার্থী, শিলিগুড়িতে জমে উঠল প্রচার

Last Updated:
Siliguri News: শিলিগুড়িতে জমজমাট প্রচার। ব্যাট, বল নিয়ে মাঠে নেমেই প্রচার সারলেন সিপিআইএম, তৃণমূল প্রার্থীরা।
advertisement
1/5
ভোটের মাঠে ব্যাট-বল! রবিবারের প্রচারে ‘ক্রিকেট মুডে’ দুই প্রার্থী, শিলিগুড়িতে জমে উঠল প্রচার
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। প্রার্থী ঘোষণা থেকে শুরু করে দেওয়াল লিখন—সব মিলিয়ে শহর জুড়ে এখন নির্বাচনী আবহ তুঙ্গে। আর সেই আবহেই রবিবার সকালে শিলিগুড়িতে দেখা গেল এক ভিন্ন ছবি। প্রচারের ফাঁকে খেলার মাঠে ব্যাট হাতে নেমে পড়লেন দুই প্রার্থী, যা মুহূর্তে নজর কেড়েছে স্থানীয়দের।
advertisement
2/5
রবিবার সকালেই ৪৫ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনির পার্বতী ঘাটে এক অভিনব দৃশ্য ধরা পড়ে। বিট্টু রায়ের উদ্যোগে আয়োজিত রয়েস ক্রিকেট লিগে অংশ নিচ্ছিল এলাকার পড়ুয়ারা। ঠিক সেই সময় প্রচারে এসে উপস্থিত হন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা মেয়র গৌতম দেব। শিশুদের উৎসাহ দিতে গিয়ে নিজেই ব্যাট হাতে নেমে পড়েন তিনি। শুধু উপস্থিতিই নয়, মাঠে নেমে কয়েকটি শট খেলতেও দেখা যায় তাঁকে, যা ঘিরে তৈরি হয় উৎসবের আবহ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
অন্যদিকে সূর্যনগর মাঠেও ধরা পড়ে একইরকম চিত্র। সেখানে প্রতিদিনের মতোই ক্রিকেট খেলায় মগ্ন ছিল একদল যুবক। সেই সময়ই ভোট প্রচারে সেখানে পৌঁছন সিপিএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। যুবকদের অনুরোধে তিনিও আর নিজেকে সরিয়ে রাখতে পারেননি। ব্যাট হাতে তুলে নিয়ে খেলায় যোগ দেন তিনিও, আর মুহূর্তেই প্রচারের পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
খেলার এই মুহূর্তগুলির পর অবশ্য দুই প্রার্থীই ফিরে যান নিজেদের রাজনৈতিক কর্মসূচিতে। গৌতম দেবকে দেখা যায় ৬ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন ও প্রচারে ব্যস্ত থাকতে। অন্যদিকে শরদিন্দু চক্রবর্তী ২৪ নম্বর ওয়ার্ডে নির্বাচন কার্যালয় উদ্বোধন থেকে শুরু করে একাধিক প্রচার কর্মসূচিতে অংশ নেন। দিনভর শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে তাঁদের ঠাসা কর্মসূচি।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
রবিবারের প্রচার যে সবসময়ই আলাদা মাত্রা এনে দেয়, এদিন তারই প্রমাণ মিলল শিলিগুড়িতে। রাজনৈতিক লড়াইয়ের মাঝেও খেলাধুলার মাধ্যমে মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার এই ছবি ভোটের আবহে এক অন্য বার্তা দিয়েছে বলেই মনে করছেন অনেকেই।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
Siliguri News: ভোটের মাঠে ব্যাট-বল! রবিবারের প্রচারে ‘ক্রিকেট মুডে’ দুই প্রার্থী, শিলিগুড়িতে জমে উঠল প্রচার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল