TRENDING:

South Dinajpur News: বড় বড় শহরকে টপকে ফের প্রথম বালুরঘাট! জেলা হাসপাতালের মুকুটে নয়া পালক, আবারও ঝুলিতে শ্রেষ্ঠত্বের শিরোপা

Last Updated:

South Dinajpur News: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের সব জেলার একাধিক হাসপাতালকে টেক্কা দিয়ে প্রথম স্থান দখল করল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের জেলা হাসপাতাল। মিলল বড় সম্মান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরঃ বাংলার সব জেলার হাসপাতালকে টপকে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন। এই নিয়ে টানা চারবার কেন্দ্রের ‘সুশ্রী কায়াকল্প’ প্রকল্পে বাংলায় প্রথম হল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতাল। বছরের পর বছর ধরে এই সাফল্য নজর কাড়ছে সকলের।
বালুরঘাট জেলা হাসপাতাল
বালুরঘাট জেলা হাসপাতাল
advertisement

জানা গিয়েছে, ৯৬% নম্বর পেয়ে সেরার শিরোপা নিজের দখলে রেখেছে দক্ষিণ দিনাজপুরের এই হাসপাতাল। সম্মান অর্জনের পর বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, “আমরা অনেক খামতি এবং সীমাবদ্ধতার মধ্যেও সেরা পরিষেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই সম্মানপ্রাপ্তি আমাদের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল”।

আরও পড়ুনঃ ফেলে দেওয়া জিনিসেই আয়ের দিশা! নারকেল ছোবড়া দিয়ে এইসব বানিয়ে হাতে আসছে টাকা, পথ দেখাচ্ছে নন্দকুমার

advertisement

এই প্রাপ্তির মধ্যেও অবশ্য বালুরঘাট জেলা হাসপাতালে খানিক আক্ষেপের আবহও রয়েছে। কারণ গত বছরের প্রাপ্য ২৫ লক্ষ টাকা এখনও মেলেনি। গতবার বীরভূম জেলার সিউড়ি হাসপাতালের সঙ্গে যুগ্মভাবে শীর্ষস্থান দখল করেছিল দক্ষিণ দিনাজপুরের হাসপাতাল।

এবার ফের রাজ্যে প্রথম হওয়ায় পুরস্কার মূল্য হিসেবে বরাদ্দ হয়েছে ৫০ লক্ষ টাকা। সেই অর্থ বালুরঘাট হাসপাতালের পরিকাঠামো এবং রোগী পরিষেবার উন্নয়নের কাজে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই চাষেই জমিতে কমছে নুনের ভাগ! সুন্দরবনে  ফলছে কাপাস তুলো
আরও দেখুন

প্রসঙ্গত, প্রত্যেক বছর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ‘ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার’ সর্বমোট ৮টি বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন হাসপাতালের মূল্যায়ন করে। সেই নিরিখেই টানা চারবার রাজ্যে প্রথম হয়েছে বালুরঘাট জেলা হাসপাতাল। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন বড় শহরের নানা হাসপাতালকে টেক্কা দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার এই প্রান্তিক হাসপাতালের সাফল্য ফের সকলের নজর কেড়ে নিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South Dinajpur News: বড় বড় শহরকে টপকে ফের প্রথম বালুরঘাট! জেলা হাসপাতালের মুকুটে নয়া পালক, আবারও ঝুলিতে শ্রেষ্ঠত্বের শিরোপা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল