TRENDING:

West Bengal Assembly Election 2026: ভোটপ্রচার শুরু কুলতলিতে, প্রার্থী ঘোষণার পর ময়দানে নেমে পড়লেন গণেশচন্দ্র মণ্ডল

Last Updated:

West Bengal Assembly Election 2026: রাজ্যে একাধিকবার রাজনৈতিক পালাবদল হলেও কুলতলি বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই ছিল ব্যতিক্রমী। স্বাধীনতার পর একবার কংগ্রেস জিতলেও, পরবর্তীতে কংগ্রেস ও বাম আমলে এই কেন্দ্র কার্যত SUCI-র দখলেই ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, কুলতলী, সুমন সাহা: রাজ্যে একাধিকবার রাজনৈতিক পালাবদল হলেও কুলতলি বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই ছিল ব্যতিক্রমী। স্বাধীনতার পর একবার কংগ্রেস জিতলেও, পরবর্তীতে কংগ্রেস ও বাম আমলে এই কেন্দ্র কার্যত SUCI-র দখলেই ছিল। ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেন সিপিএম প্রার্থী।
advertisement

ফলে কুলতলির বিশেষত্বই ছিল তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেই দীর্ঘদিনের প্রথা ভেঙে দেন তৃণমূল কংগ্রেসের গণেশচন্দ্র মণ্ডল। তিনি জয়লাভ করে বিধায়ক নির্বাচিত হন এবং নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয় কুলতলিতে। এবারও দল তার উপর আস্থা রেখে ফের প্রার্থী করেছে।

আরও পড়ুন-শনি-মঙ্গলের বিরল সংযোগে ভয়ঙ্কর দুঃসময়…! কপালে খাঁড়া ঝুলছে ৪ রাশির, আর্থিক ক্ষতি, পদে পদে চরম বিপদ

advertisement

প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি ময়দানে নেমে পড়েছেন। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ইতিমধ্যেই ভোটের কৌশল নিয়ে বৈঠক করেছেন এবং শুরু করেছেন প্রচার। দেওয়াল লিখনেও সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাচ্ছে তাকে। গণেশচন্দ্র মণ্ডলের দাবি, গত পাঁচ বছরে কুলতলির সার্বিক উন্নয়ন হয়েছে।

View More

আরও পড়ুন-আগামী ৪০ দিন…! বুধের বাম্পার চালে ৫ রাশির ‘জ্যাকপট’, বিপুল আয়-উন্নতি, সোনায় মুড়বে কপাল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটে লড়ছেন, দাঁড়াচ্ছেন গরিব মানুষের পাশে, প্রতিদিন ৩০০ জনের পেট ভরাচ্ছে জলপাইগুড়ির ‘কৃষ্ণ দাসের হেঁসেল’!
আরও দেখুন

রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানীয় জলের মতো মৌলিক পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগও তুলেছেন তিনি। এবারের নির্বাচনে নিজের জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী গণেশচন্দ্র মণ্ডল। তার মতে, শুধু জয় নয়, গতবারের তুলনায় জয়ের ব্যবধান আরও বাড়ানোই তার লক্ষ্য।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
West Bengal Assembly Election 2026: ভোটপ্রচার শুরু কুলতলিতে, প্রার্থী ঘোষণার পর ময়দানে নেমে পড়লেন গণেশচন্দ্র মণ্ডল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল