TRENDING:

Pratik Ur Rahaman: 'CPIM আমার কাছে এখন ক্লোজড চ্যাপ্টার', জীবনে প্রথম বার তৃণমূলে ভোট দিলেন প্রতীক উর রহমান! বললেন, 'এ এক আলাদা অনুভূতি'!

Last Updated:

Pratik Ur Rahaman: সিপিআইএম ছেড়েছেন সদ্য। আর তৃণমূূলে যোগ দিয়েই এবার বার অ্যাসোসিয়েশনের ভোটে প্রথম বার তৃণমূলে ভোট দিলেন প্রতীক উর রহমান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ডহারবার, নবাব মল্লিক: সদ্য সিপিআইএম ত্যাগী প্রতীক-উর রহমান রাজ্য বার কাউন্সিল নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে আসেন। তিনি নিজে আইনজীবী। তবে এবারের নির্বাচনে তিনি প্রথম ভোট দিলেন তৃণমূলকে। ভোট দিয়ে তিনি জানালেন “এ এক অন্যরকম অনুভূতি।”
তৃণমূলে ভোট দিলেন প্রতীক উর রহমান!
তৃণমূলে ভোট দিলেন প্রতীক উর রহমান!
advertisement

এই বার তৃণমূলপন্থী আইনজীবীদের সংগঠনের হয়ে ভোট প্রক্রিয়ায় অংশ নেন তিনি। এক সময়ে বামপন্থীদের হয়ে প্রচার করতেন। সেই ঘটনা নিয়ে তিনি জানান “ওটা এখন ক্লোজড চ্যাপ্টার। এখন নতুন চ্যাপ্টার, নতুন সিলেবাস।”

আদালতের ভোটেও উঠে এসেছে এসআইআর প্রসঙ্গ। রাজ্য জুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করেছিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। প্রতীক উরের অভিযোগ, এসআইআর নিয়ে তৃণমূল ছাড়া অন্য কোনও দলকে জোরাল বিরোধিতা করতে দেখা যায়নি। তেমনই ডায়মন্ড হারবার আদালতের নির্বাচনে বিরোধীদের দেখা যাচ্ছে না বলে কটাক্ষ করেন তিনি।

advertisement

আরও পড়ুন: হিংস্র এ কোন পশুর হানা নদিয়ায়! ক্ষতবিক্ষত অবস্থায় মিলল শিশুর মৃতদেহ! এলাকায় প্রবল চাঞ্চল্য

View More

প্রতীক বলেন, “সাধারণ মানুষের ভোটার তালিকায় অনেকে আন্ডার অ্যাজুডিকেশন রয়েছে। কিন্তু আদালতের ভোটার তালিকায় তো কমিশন নাক গলাতে পারে না। তাই এই নির্বাচনে ভোটাররা সঠিক জবাব দেবে।” বার অ্যাসোসিয়েশনের নির্বাচনেও তৃণমূল জিতবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

প্রতীক উরের আইনের ডিগ্রি রয়েছে। ডায়মন্ড হারবার আদালতের আইনজীবীর তালিকায় তাঁর নাম রয়েছে। ভোট দেওয়ার অধিকার রয়েছে তাঁর। সেই সূত্রেই আদালতে এসে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, “তৃণমূলে ভোট দিয়ে আমি খুশি। আলাদা অনুভূতি। নতুন অধ্যায় শুরু হল।”

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Pratik Ur Rahaman: 'CPIM আমার কাছে এখন ক্লোজড চ্যাপ্টার', জীবনে প্রথম বার তৃণমূলে ভোট দিলেন প্রতীক উর রহমান! বললেন, 'এ এক আলাদা অনুভূতি'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল