TRENDING:

South 24 Parganas News: জয়নগরের অলিগলিতেও অটোর দাদাগিরি, ঠেলাঠেলিতে নাজেহাল সাধারণ মানুষ! কালঘাম ছুটছে অন্য চালকদের

Last Updated:

South 24 Parganas News: মূল রাস্তায় অটো-টোটোর দাপটে চলাচল করা কার্যত লড়াইয়ের সমান হয়ে উঠেছিল মানুষের কাছে। আর এখন মূল রাস্তার পাশাপাশি দাপট দেখা যাচ্ছে অলিগলিতে। ব্যস্ত সময়ে রাস্তায় নাজেহাল হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা ,জয়নগর, সুমন সাহা: জয়নগর মজিলপুর মানেই দীর্ঘদিনের যানজটের সমস্যা। এ নিয়ে বারবার এলাকার মানুষ সরব হলেও তা কোনওভাবেই ঠিক করে ওঠা সম্ভব হয়নি। তবে এবার মেইন রাস্তার পাশাপাশি গলির রাস্তাতেও যত্রতত্ত্ব অটোস্ট্যান্ড গজিয়ে উড়ছে। স্থানীয় এলাকার মানুষের অভিযোগ, এই ঘটনা বারবার পুলিশকে জানানো হয়েছে। এমনকি পুরসভাকেও জানানো হয়েছে।
যানজটে নাকাল মানুষ। (প্রতিকী ছবি)
যানজটে নাকাল মানুষ। (প্রতিকী ছবি)
advertisement

যদিও বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, বিষয়টি দেখা হচ্ছে। অন্য দিকে পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন, পুলিসকে জানানো হবে বিষয়টি দেখার জন্য। মূলত জয়নগর মজিলপুর স্টেশন থেকে বেরিয়ে কাঁসারিপাড়া ঢোকার মুখে গলির মধ্যে রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে অটো।

আরও পড়ুন: বিশ্বমঞ্চে ফের বড় স্বীকৃতি খড়গপুর আইআইটির, চিকিৎসা ব্যবস্থা আমূল বদলে দেবে নতুন গবেষণা! প্রশংসায় পঞ্চমুখ ইউনেস্কো 

advertisement

আবার এই রাস্তা ধরে কিছুটা এগোলেই একটি প্রাথমিক স্কুলের আগেও একের পর এক অটো দাঁড়িয়ে থাকে। এতে পথচারীদের যেমন সমস্যায় পড়তে হয়, তেমনই স্কুল পড়ুয়াদেরও ভোগান্তি হয়। গলি রাস্তা ধরে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে হাসপাতালে যেতে হিমশিম খেতে হয়। ভুক্তভোগী বাসিন্দারা বলেন, প্রতিদিনের সমস্যা এটি।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্যাস সঙ্কটে কাঠের উনুনই ভরসা... মিড-ডে মিলে নয়া উদ্যোগ জলপাইগুড়ির সুনীতিবালা স্কুলের
আরও দেখুন

অটোচালকদের গাড়ি সরিয়ে নিতে বললে তাঁরা হুমকি দেন। মূল রাস্তাতে ট্রাফিক নিয়ন্ত্রণে দাঁড়িয়ে থাকা সিভিক ভলান্টিয়ারদের বলা হলেও তাঁরা গুরুত্ব দেন না। কবে এই সমস্যা মিটবে, কেউ বলতে পারেন না। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই ধরনের অটোস্ট্যান্ডগুলি সরিয়ে নেওয়া হোক, এটাই প্রশাসনের কাছে আবেদন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: জয়নগরের অলিগলিতেও অটোর দাদাগিরি, ঠেলাঠেলিতে নাজেহাল সাধারণ মানুষ! কালঘাম ছুটছে অন্য চালকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল