জিনজিরা বাজার থেকে মহেশতলার বাটা মোড় পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এই উড়ালপুলের সংস্কার শুরু হয়েছিল গত ২০২৫-এর মার্চ মাসে। শুরুতে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী পর্যায়ে ঠিক হয়, দিনের বেলায় সকাল ছ’টা থেকে রাত দশটা পর্যন্ত হালকা, চার চাকার ছোট গাড়ি চলবে। কোনও মোটরবাইক চলবে না। কিন্তু তা এখনও পুরোপুরি খুলে দেওয়া হয়নি।
advertisement
এর সংস্কার শুরুর সময় রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রথমে সরকারিভাবে জানানো হয়েছিল, তিন মাসের মধ্যে এই কাজ শেষ হবে। এরপর উড়ালপুল পুরোপুরি খুলে দেওয়া হবে। কিন্তু তিনমাসের মধ্যে কাজ শেষ করা যায়নি। কারণ গোটা রাস্তার পিচের আস্তরণ তুলে নতুনভাবে সংস্কার করতে সময় লেগে যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর আচমকা বৃষ্টির দাপটে কাজ বন্ধ ছিল। গত ডিসেম্বর মাসে সংস্কার শেষ হয়ে যায়। ঠিক হয়েছিল, নতুন বছরের জানুয়ারিতে তা খুলে দেওয়া হতে পারে। কিন্তু তা এখনও হয়নি। তারপর দু’মাস কেটে গিয়েছে। ঠিকাদার সংস্থা তাদের মালপত্র ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রেখে দিয়েছে। তারা সেগুলি সরাচ্ছে না বলেই উড়ালপুল বন্ধ। দ্রুত এই সেতু খুলে দিলে সকলের সুবিধা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।






