হাওড়ার গড়চুমুক আটান্ন গেট থেকে দক্ষিণ ২৪ পরগনার বুড়ুলের হরিবাসর জেটিঘাট হয়ে ধর্মতলা এবং সল্টলেকের করুণাময়ী পর্যন্ত রুটে ভিড় বেড়েছে। হাওড়ার গড়চুমুক থেকে জলপথে বুড়ুলে এসে সেখান থেকে বাসে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা যাওয়া-আসা খুব সহজ। সেই জন্য বুড়ুল থেকে কলকাতা রুটে আরও বাস বৃদ্ধি করার দাবি উঠেছে।

advertisement

আরও পড়ুনঃ শান্তিনিকেতনের স্টাইলে পুরুলিয়ায় বসন্ত উৎসব! নাচ-গান-রং খেলায় জমাটি আয়োজন, মেতে উঠল আট থেকে আশি

আগে পাকা জেটি ছিল না। হরিবাসর বাস স্ট্যান্ড থেকে ধর্মতলা যাওয়ার একটি বাস ছিল। তারও সময়ের ঠিক ছিল না। পরে হরিবাসরে কংক্রিটের জেটি তৈরি করা হয়। চালু হয়েছে লঞ্চ। বাসের সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি করা হয়েছে। এখন সকাল থেকে মোট সাতটি বাস বুড়ুল থেকে ছাড়ে। এর মধ্যে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত যায় দু’টি। বাকি পাঁচটি ধর্মতলার দিকে যায়। বিকেলেও সাতটি ফেরে এই পথে। কিন্তু এখনও সমস্যা থেকে গিয়েছে। সেই কারণে বাস বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয়রা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

হরিবাসরের কাছে তিন একর সরকারি জমিতে বাস টার্মিনাস তৈরি হলে আরও অনেক বাস থাকবে। ফলে দ্রুত সমস্যা সমাধান হবে বলে আশ্বাস মিলেছে। লঞ্চের সংখ্যা বাড়ানোর দাবিও উঠছে। বর্ধিত যাত্রী সংখ্যার কথা মাথায় রেখে এই কাজ করা দরকার। বুড়ুলে কী হয় সেটাই এখন দেখার।

advertisement