TRENDING:

Humayun Kabir net worth: নিজের বাড়ি নেই হুমায়ুন কবীরের! কিন্তু, কোটিপতি দম্পতির সম্পত্তির বহর জানলে মাথা ঘুরে যাবে আপনার

Last Updated:
হুমায়ুন কবীরের রাজনৈতিক কেরিয়ার যথেষ্ট নাটকীয় ও পরিবর্তনে ভরা। কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে পা রাখা, তারপর তৃণমূল কংগ্রেসে যোগদান—সেখান থেকে বিজেপিতে যাওয়া এবং পরে আবার তৃণমূলে ফেরা। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি আবারও দল পরিবর্তন করে নিজের রাজনৈতিক দল গড়েছেন। ‘আমজনতা উন্নয়ন পার্টি’র প্রতিষ্ঠাতা হিসেবে তিনি মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর—দুই আসন থেকেই লড়াই করছেন। তাঁর নির্বাচনী প্রতীক বাঁশি, আর প্রচারে তাঁর পাশে রয়েছেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি।
advertisement
1/8
নিজের বাড়ি নেই হুমায়ুন কবীরের! কিন্তু, কোটিপতি দম্পতির সম্পত্তির বহর জানলে মাথা ঘুরে যাবে আপনার
হুমায়ুন কবীরের রাজনৈতিক জীবন কিন্তু ভীষণ চমকপ্রদ। প্রথমে কংগ্রেসে রাজনৈতিক যাত্রা শুরু, তারপর তৃণমূল কংগ্রেস, সেখান থেকে বিজেপি ফের তৃণমূলে প্রত্যাবর্তন। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ফের দল বদলে নিজস্ব দল গড়েছেন হুমায়ুন কবীর। ‘আমজনতা উন্নয়ন পার্টি’ নামের সেই দলের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর—দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রতীক বাঁশি, এবং প্রচারে সঙ্গে রয়েছেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি।
advertisement
2/8
৬৩ বছর বয়সী হুমায়ুন কবীর মুর্শিদাবাদের নারকেলবাড়ি গ্রামের বাসিন্দা, যা শক্তিপুর থানার অন্তর্গত। গত ২ এপ্রিল তিনি মনোনয়ন জমা দেন এবং হলফনামায় নিজের আয় ও সম্পত্তির বিস্তারিত বিবরণ দেন।
advertisement
3/8
হলফনামা অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ লক্ষ ১৮ হাজার ৩৮০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে তা দাঁড়ায় ৪ লক্ষ ১০ হাজার ২৯০ টাকা এবং ২০২৫-২৬ অর্থবর্ষে বেড়ে হয় ১৩ লক্ষ ২৬ হাজার ৪০০ টাকা। অন্যদিকে, তাঁর স্ত্রী মীরা সুলতানার গত পাঁচ বছরের মোট আয় ২৪ লক্ষ ৭৮ হাজার ৩৮০ টাকা।
advertisement
4/8
তাঁর বিরুদ্ধে মোট চারটি ফৌজদারি মামলা রয়েছে। মূলত, ভয় দেখানো, গোষ্ঠী সংঘর্ষে উস্কানি এবং অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে হুমায়ুনের বিরুদ্ধে। বেশিরভাগ মামলাই বহরমপুর আদালতে বিচারাধীন। তবে হলফনামায় তিনি দাবি করেছেন, এখনও পর্যন্ত কোনও মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়নি।
advertisement
5/8
সম্পত্তির হিসাব অনুযায়ী, হুমায়ুনের কাছে নগদ রয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৩০০ টাকা। ১০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট জমা ৫৩ হাজার ৮৭৫ টাকা। তাঁর একটি ফরচুনার গাড়ি রয়েছে, যার মূল্য ৩৩ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা। নির্বাচনী হলফনামা অনুযায়ী হুমায়ুন কবীরের নিজের নামে একটিও বাড়ি নেই। তবে তাঁর সোনাদানার পরিমাণ অনেকটাই। তাঁর কাছে ৩৪.৫ গ্রাম সোনা রয়েছে। যার বাজারমূল্য ৫ সক্ষ ১৭ হাজার ৫০০ টাকা।
advertisement
6/8
তাঁর স্ত্রী মীরা সুলতানার হাতে নগদ ৩ লক্ষ ৪৯ হাজার ৩৫৩ টাকা এবং তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২১ হাজার ৮১৯ টাকা রয়েছে। তাঁর কাছে ৬৩২.৫ গ্রাম সোনা রয়েছে, যার মূল্য প্রায় ৯৪ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা। ফলে তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়ায় ৯৮ লক্ষ ৫৮ হাজার ৬৭৩ টাকা।
advertisement
7/8
স্থাবর সম্পত্তির ক্ষেত্রে হুমায়ুনের নামে রয়েছে ০.৬৯ একর চাষের জমি, যার বর্তমান মূল্য প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা। তাঁর নিজের নামে কোনও বাড়ি নেই। তবে তাঁর স্ত্রীর নামে একটি বাড়ি রয়েছে, যার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।
advertisement
8/8
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও পরিবর্তনের উল্লেখ রয়েছে। ২০২১ সালের হলফনামায় তিনি জানিয়েছিলেন, ২০১৩ সালে দূরশিক্ষায় উচ্চমাধ্যমিক পাশ করেছেন। কিন্তু ২০২৬ সালের হলফনামায় তিনি দাবি করেছেন, ২০১৭ সালে অরুণাচল প্রদেশের হিমালয়ান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।হলফনামা অনুযায়ী, তাঁর বা তাঁর স্ত্রীর কোনও ঋণ নেই। তবে সম্প্রতি জলাজমিতে বেআইনি নির্মাণের অভিযোগে তাঁর স্ত্রী মীরাকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Humayun Kabir net worth: নিজের বাড়ি নেই হুমায়ুন কবীরের! কিন্তু, কোটিপতি দম্পতির সম্পত্তির বহর জানলে মাথা ঘুরে যাবে আপনার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল