বিএমওএইচ ও অন্যান্য মেডিক্যাল অফিসারদের মেডিক্যাল টিম ঘটনাস্থলে যায়। সকলকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে খবর। উল্লেখ্য এই আইসিডিএস সেন্টারে পড়ুয়ার সংখ্যা ৪৫। খাবার দেওয়ার পর কিছুজন বাড়িতে খাবার নিয়ে যায়। তবে যারা তৎক্ষণাৎ খাবার খেতে শুরু করে তাদের অসুবিধা হয়। অসুস্থ পড়ুয়াদের পেটব্যথা ও বমির মতো উপসর্গ রয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ১২ কোম্পানি মোতায়েন, আরও ১৪-র অপেক্ষা! নদিয়ায় শুরু কেন্দ্র বাহিনীর ‘অ্যাকশন’, বড় পরিকল্পনা প্রশাসনের
এদিকে ঘটনার খবর পাওয়ার পর রায়দিঘির বিধায়ক ডাঃ অলোক জলদাতা হাসপাতালে পৌঁছন। তিনি অসুস্থ শিশুদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন। নিজেও চিকিৎসা করেন শিশুদের। বিধায়ককে কাছে পেয়ে খুশি সকলেই। সমস্ত ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এনিয়ে রায়দিঘির বিধায়ক ডাঃ অলোক জলদাতা জানিয়েছেন, বর্তমানে সকলের অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কেউ যাতে কোনও অসুবিধায় না পড়ে তার সবরকম ব্যবস্থা করা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অসুস্থ ছাত্র-ছাত্রীদের পরিবারের লোকজন এই ঘটনায় তদন্তের দাবি তুলেছে। আইসিডিএস সেন্টারটিতে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। সমগ্র ঘটনার তদন্ত করা হবে বলে আইসিডিএস অফিস থেকে জানানো হয়েছে।






