সাধারণত ট্রলার, ট্রলিগুলিতে কাঠ ব্যবহার করা হয়না। গ্যাস সিলিন্ডার ব্যবহার করেই রান্না করা হয়। একটি ট্রলারে প্রায় ১৫ জনের উপর মৎসজীবী থাকেন। তাদের রান্না করতে এই গ্যাস লাগে।
advertisement
ট্রলারগুলি কম করে এক সপ্তাহ থেকে ১৫ দিন সমুদ্রের উপর থাকে, ফলে এই সময়ে তাদের রান্না করে খেতে হয়। সেই সময়ের জন্য এই গ্যাস ব্যবহার করা হয়। এদিকে এ নিয়ে বাপ্পা সরদার নামের এক মৎস্যজীবী জানিয়েছেন, গ্যাস সিলিন্ডারের খোঁজ করছেন তাঁরা। কিন্তু সিলিন্ডার মিলছে না। এখনও দু’টি ট্রিপের মাছধরা বাকি রয়েছে। অর্থাৎ ব্যান পিরিয়ডের আগে আরও একমাস মাছধরা চলবে। এই একমাস মাছ ধরার আগে প্রস্তুত হচ্ছে মৎস্যজীবীরা। তার মধ্যে এই নতুন সমস্যা ভাবাচ্ছে সকলকে।দ্রুত সমস্যা সমাধানের দাবি তুলেছেন তাঁরা।
গ্যাস সিলিন্ডার না মিললে ট্রলারে তো আর কাঠ তুলে দেওয়া যাবেনা। ফলে মাঝপথে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া বন্ধ হওয়ার মুখে। সমুদ্রে না গেলে মৎস্যজীবীরা ক্ষতির মুখে পড়বেন। স্থলভাগে দোকান ও অন্যান্য জায়গায় তবুও কাঠ দিয়ে চালানো যাবে। কিন্তু মৎস্যজীবীদের জন্য জরুরি ভিত্তিতে গ্যাস সিলিন্ডার দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। নাহলে মৎস্যজীবীরা এই মুহূর্তে খুবই বিপদে পড়তে চলেছেন। সমস্যা সমাধান না হলে মাছ ধরাই এবার বন্ধের মুখে হবে।





