TRENDING:

West Bengal Job Vacancy: কোনও লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আকর্ষণীয় চাকরি, আজই আবেদন করুন

Last Updated:
West Bengal Job Vacancy: সমাজসেবার মাধ্যমে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ। শুধুমাত্র এই ডিগ্রি থাকলেই, লিখিত পরীক্ষার ছাড়া চাকরির সুযোগ পূর্ব মেদিনীপুরে।
advertisement
1/6
কোনও লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আকর্ষণীয় চাকরি, আজই আবেদন করুন
পনি কি সমাজসেবার মাধ্যমেই নিজের কেরিয়ার গড়তে চান? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ! শুধুমাত্র ইন্টারভিয়ের মাধ্যমেই পেতে পারেন চাকরি। তবে থাকতে হবে প্রয়োজনীয় ডিগ্রি। চাকরি হবে পূর্ব মেদিনীপুর জেলার স্বনামধন্য একটি হোমে।
advertisement
2/6
*পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক কার্যালয়ের অদূরেই রয়েছে নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি। আর এই নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতিতে জুভেনাইল জাস্টিস হোমে কর্মী প্রয়োজন। এর পাশাপাশি সমিতির আরও দুটি জায়গায় কর্মী প্রয়োজনের বিজ্ঞপ্তি জারি করেছে।
advertisement
3/6
*জুভেনাইল জাস্টিস হোমে একজন নার্স ও একজন প্যারামেডিকেল স্টাফ প্রয়োজন। পাশাপাশি ওই সমিতির অন্যান্য হোমে দত্তক সেন্টারে একজন কেয়ার গিভার, একজন সোশ্যাল ওয়ার্কার এবং স্পেশ্যাল এডুকেটর প্রয়োজন রয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি কর্তৃপক্ষ।
advertisement
4/6
*নার্সের ক্ষেত্রে বিএসসি নার্সিং। প্যারা মেডিক্যাল কর্মীর জন্য জেএনএম কোর্স থাকা আবশ্যিক। হোমের দত্তক সেন্টারে কেয়ার গিভার ওদের জন্য নূন্যতম মাধ্যমিক পাস হতে হবে। পাশাপাশি সোশ্যাল ওয়ার্কার পদের জন্য এমএসডব্লিউ এবং স্পেশ্যাল এডুকেটর পদের জন্য স্পেশ্যাল বিএড কোর্সের প্রার্থীরা আবেদন করতে পারবে।
advertisement
5/6
*এ বিষয়ে নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক যোগেশ সামন্ত বলেন, "জুভেনিয়াল জাস্টিস-সহ আমাদের বিভিন্ন হোমে কর্মীর প্রয়োজন। সেই মর্মে বিজ্ঞপ্তি দিয়েছি। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ হবে। প্রতিটি পদের জন্য উপযুক্ত ডিগ্রি প্রয়োজন। প্রতিটি পদের জন্য আলাদা বেতন পরিকাঠামো রয়েছে।"
advertisement
6/6
*নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির পক্ষ থেকে জানা যায়, ইচ্ছুক প্রার্থীরা চাইলে হাতে এসে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের সিভি জমা দিতে পারে। সিভি জমা দেওয়ার শেষ তারিখ ২৯ মার্চ। জমা পড়া সিভি থেকেই প্রার্থীদের ফোন করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ফলে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই হোমে চাকরির সুযোগ রয়েছে বেকার যুবক-যুবতীদের কাছে।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
West Bengal Job Vacancy: কোনও লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আকর্ষণীয় চাকরি, আজই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল