LPG Crisis: মাঝ সমুদ্রেও গ্যাসের বিরাট সঙ্কট, চিন্তার ভাঁজ মৎস্যজীবীদের কপালে
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Riya Das
Last Updated:
LPG Crisis: এবার গ্যাস সিলিন্ডার সঙ্কটের প্রভাব পড়তে চলেছে সামুদ্রিক মৎস্যজীবীদের মধ্যে। সিলিন্ডার না মেলায় গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না অনেকেই। সমস্যা আরও জটীল হয়ে উঠছে ধীরে ধীরে।
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার গ্যাস সিলিন্ডার সঙ্কটের প্রভাব পড়তে চলেছে সামুদ্রিক মৎস্যজীবীদের মধ্যে। সিলিন্ডার না মেলায় গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না অনেকেই। সমস্যা আরও জটিল হয়ে উঠছে ধীরে ধীরে।
সাধারণত ট্রলার, ট্রলিগুলিতে কাঠ ব্যবহার করা হয়না। গ্যাস সিলিন্ডার ব্যবহার করেই রান্না করা হয়। একটি ট্রলারে প্রায় ১৫ জনের উপর মৎসজীবী থাকেন। তাদের রান্না করতে এই গ্যাস লাগে।
আরও পড়ুন-একাধিক পুরুষসঙ্গী, সহবাসের পরই বিচ্ছেদ! ভেঙেছে ২ ক্রিকেটারের মন, এখন ১২০ কোটির মালকিন ‘ইনি’, বলুন তো কে ‘এই’ অভিনেত্রী?
ট্রলারগুলি কম করে এক সপ্তাহ থেকে ১৫ দিন সমুদ্রের উপর থাকে, ফলে এই সময়ে তাদের রান্না করে খেতে হয়। সেই সময়ের জন্য এই গ্যাস ব্যবহার করা হয়। এদিকে এ নিয়ে বাপ্পা সরদার নামের এক মৎস্যজীবী জানিয়েছেন, গ্যাস সিলিন্ডারের খোঁজ করছেন তাঁরা। কিন্তু সিলিন্ডার মিলছে না। এখনও দু’টি ট্রিপের মাছধরা বাকি রয়েছে। অর্থাৎ ব্যান পিরিয়ডের আগে আরও একমাস মাছধরা চলবে। এই একমাস মাছ ধরার আগে প্রস্তুত হচ্ছে মৎস্যজীবীরা। তার মধ্যে এই নতুন সমস্যা ভাবাচ্ছে সকলকে।দ্রুত সমস্যা সমাধানের দাবি তুলেছেন তাঁরা।
advertisement
advertisement
আরও পড়ুন-আগামী ৮ মাস…! মঘা নক্ষত্রে কেতুর রাজকীয় গমন, ৫ রাশি হবেন ‘কোটিপতি’, বাড়বে বিপুল বেতন, রাজার হালে সুখ
গ্যাস সিলিন্ডার না মিললে ট্রলারে তো আর কাঠ তুলে দেওয়া যাবেনা। ফলে মাঝপথে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া বন্ধ হওয়ার মুখে। সমুদ্রে না গেলে মৎস্যজীবীরা ক্ষতির মুখে পড়বেন। স্থলভাগে দোকান ও অন্যান্য জায়গায় তবুও কাঠ দিয়ে চালানো যাবে। কিন্তু মৎস্যজীবীদের জন্য জরুরি ভিত্তিতে গ্যাস সিলিন্ডার দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। নাহলে মৎস্যজীবীরা এই মুহূর্তে খুবই বিপদে পড়তে চলেছেন। সমস্যা সমাধান না হলে মাছ ধরাই এবার বন্ধের মুখে হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 14, 2026 2:24 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
LPG Crisis: মাঝ সমুদ্রেও গ্যাসের বিরাট সঙ্কট, চিন্তার ভাঁজ মৎস্যজীবীদের কপালে









