মৎস্যজীবীদের অভিযোগ, বাংলাদেশি জাহাজটি তার রুট ছেড়ে তীর বরাবর চলছিল। ফলে যেখানে জাল ছিল সেই জাল ছিঁড়ে যায়। মৎস্যজীবীরা দূর থেকে ওই জাহজটিকে সরে যাওয়ার সংকেতও পাঠায়। তারপরেও জাহাজটি কাছে চলে আসে। জাল ছিঁড়ে দেয়। ফলে মৎস্যজীবীরা এই ঘটনায় খুবই ক্ষুব্ধ। এরপর কুলপি থানার সঙ্গে যোগাযোগ করে মৎস্যজীবীরা।

আরও পড়ুনঃ জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় শিক্ষার অগ্রগতি! ঝাড়গ্রামের জঙ্গলখাস স্কুল পেল নবম-দশম শ্রেণির অনুমোদন

advertisement

জানা গিয়েছে, বাংলাদেশি ওই জাহাজটির নাম এমভি সুভান আল্লাহ। জাহাজের বেপরোয়া চলাচলের জন্য ৬-৭টি জাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় সঠিক ক্ষতিপূরণ ও ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেই দিকটি দেখার অনুরোধ করেছেন মৎস্যজীবীরা। ক্ষুব্দ মৎস্যজীবী ও তাদের পরিবার নদীপথে তাদের প্রতিবাদ করার পরিকল্পনাও নিয়েছে।

View More

আরও পড়ুনঃ সাইকেল চালিয়ে বারাণসী থেকে কপিলমুনি আশ্রম! সমুদ্র তীর রক্ষায় শুভমের দুরন্ত যাত্রা

advertisement

যদিও এই ঘটনার পর কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ব্যাপারটি কী ঘটেছে তা খতিয়ে দেখছে। মৎস্যজীবীদের বক্তব্য শোনা হচ্ছে। কেন এমন ঘটনা ঘটল তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তবে মৎস্যজীবীরা জানিয়েছেন, জাল কিনতে অনেক টাকা লাগে। তাঁদের কাছে এই জাল সম্পদ। এভাবে জাল নষ্ট করলে তাঁরা না খেতে পেয়ে মারা যাবেন। ওই জাহাজটিকে জালের দিকে না আসার জন্য পাড় থেকেই সংকেত দেখানোর পরেও কোনও কথা শোনেনি। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে কুলপি এলাকায়।

advertisement