TRENDING:

Train Cancellation: আদ্রা ডিভিশনে ‘রোলিং ব্লক’! আগামী এক সপ্তাহ কোন কোন ট্রেন বাতিল? জেনে নিন ঝটপট

Last Updated:
Train Cancellation: আদ্রা ডিভিশনে রক্ষণাবেক্ষণের জন্য ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত একাধিক ট্রেন বাতিল ও রুট সংক্ষিপ্ত করা হয়েছে। এতে নিত্যযাত্রীদের যাতায়াতে বড়সড় সমস্যা ও ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে।
advertisement
1/6
আদ্রা ডিভিশনে ‘রোলিং ব্লক’! আগামী এক সপ্তাহ কোন কোন ট্রেন বাতিল? জেনে নিন ঝটপট
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের জন্য রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে। এই সময়ে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে, পাশাপাশি কিছু ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের তুলনায় বেশ কয়েকটি ট্রেন বিলম্বে চলার সম্ভাবনাও রয়েছে। ফলে নিত্যযাত্রীদের চরম দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে।
advertisement
2/6
রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ৩০ মার্চ (সোমবার) থেকে ৫ এপ্রিল (রবিবার) পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কাজের জন্য ‘রোলিং ব্লক’ নেওয়া হয়েছে। এই কাজের জেরেই ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন আনা হয়েছে।
advertisement
3/6
আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানান, “রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য ৩টি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে।”
advertisement
4/6
আগামী ৩১ মার্চ ও ৩ ও ৫ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ৫ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ৩১ মার্চ ও ৩, ৪, ৫ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৭৯/৬৮০৮০ ভজুডিহি-চন্দ্রপুরা-ভজুডিহি মেমু প্যাসেঞ্জার।
advertisement
5/6
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর–আসানসোল–বারাভূম মেমু প্যাসেঞ্জারের। ২ এপ্রিল আদ্রায় আংশিকভাবে সমাপ্ত/সূচিত হবে। এই সময়ে আদ্রা–আসানসোল–আদ্রা অংশে ট্রেন পরিষেবা বাতিল থাকবে।
advertisement
6/6
রেলের এই সিদ্ধান্তে আদ্রা ডিভিশনের উপর নির্ভরশীল হাজার হাজার নিত্যযাত্রীদের দৈনন্দিন যাতায়াতে বড়সড় সমস্যা তৈরি হতে চলেছে। অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং ব্যবসায়ীদের জন্য এই সাময়িক পরিবর্তন বড়সড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
Train Cancellation: আদ্রা ডিভিশনে ‘রোলিং ব্লক’! আগামী এক সপ্তাহ কোন কোন ট্রেন বাতিল? জেনে নিন ঝটপট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল