TRENDING:

Birbhum News: 'কাজল শেখ জিতলেই কেষ্টদার বড় বিপদ' কেন হঠাৎ একথা বললেন কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ!

Last Updated:

Birbhum News: ভোটের আগে বীরভূমে জমে উঠেছে রাজনীতি। এবার অনুব্রত মণ্ডল, কাজল শেখের দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম,সৌভিক রায়: এপ্রিলেই বিধানসভা নির্বাচন আর ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। জোর কদমে শুরু হয়েছে ভোট প্রচার। পাশাপাশি দেওয়াল লিখনও শুরু হয়ে গেছে। অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রবিবার নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় কংগ্রেস। সেখানে হাঁসন বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী হয়েছেন মিল্টন রশিদ।
প্রতীকী চিত্র 
প্রতীকী চিত্র 
advertisement

পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভার মধ্যে ২৮৬টি বিধানসভায় নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় কংগ্রেস। অন্যদিকে হাঁসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল শেখ, বিজেপি প্রার্থী নিখিল ব্যানার্জি, সিপিএম প্রার্থী কামাল হাসান। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই সাংবাদিক সম্মেলন করেন মিল্টন রশিদ। সেখানেই সাংবাদিক সম্মেলন করতে করতে মিল্টন রশিদ জানান ” হাঁসন বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী কাজল শেখ যদি জিতে যায় তাহলে কেষ্ট দার এবং কেষ্ট পন্থীদের বড় বিপদ।”

advertisement

তিনি আরও জানান “কাজল শেখ যদি হেরে যায় তাহলে কেষ্ট দা বেঁচে যাবেন। আর বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তিনি নন পলিটিক্যাল ছেলে। সারা বছর ধরে তাঁর কোনও সংগঠনিক কাজকর্ম করতে দেখেনি। কাজল আমার বন্ধুর ভাই কাজলের সাংগঠনিক কাজকর্ম দেখেছি শুধুমাত্র ওর এলাকায়।”

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পঞ্চায়েত এলাকা উন্নয়নে পুরসভা করার পরিকল্পনা! বিশেষ ভাবনা প্রার্থী ঋতুপর্ণা-র
আরও দেখুন

আর মিল্টন রশিদের এই মন্তব্যের পরিপেক্ষিতে এই দিন হাঁসন বিধানসভা কেন্দ্রের ভদ্রপুর দু’নম্বর পঞ্চায়েত এর কাটাগড়িয়া মোড়ে নিজের প্রচার শেষে সাংবাদিকদের সম্মুখীন হয়ে কাজল শেখ জানান ” কে এবং কী বলছে তাদের প্রশ্নের জবাব দিতে বাধ্য নই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের চলার পথ অনুসরণ করে চলি, আপনারা ভাল করে জানেন অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কাজল শেখ আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আমার মাথায় আছে তাঁরা আমাকে যেখানে পাঠাবে সেখানে যাব, জীবনে কোনওদিন ওপরওয়ালা ছাড়া কারোর কাছে মাথা নত করিনি এবং করব না। জয় ছাড়া পরাজয়ের মুখোমুখি কোনওদিন কাজল শেখ হয়নি এবং হবে না।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Birbhum News: 'কাজল শেখ জিতলেই কেষ্টদার বড় বিপদ' কেন হঠাৎ একথা বললেন কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল