advertisement

East Bardhaman Election News: গলায় আলু-পেঁয়াজের মালা! পুজো দিয়ে প্রচার শুরু এই কংগ্রেস প্রার্থীর 

Last Updated:

কালনার ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মন্দির-এ পুজো দিতে এসে তিনি নজর কাড়লেন একেবারে অন্যরকম সাজে, গলায় আলু ও পেঁয়াজের মালা।

কংগ্রেস প্রার্থী
কংগ্রেস প্রার্থী
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় প্রচারের শুরুতেই অভিনব বার্তা নিয়ে হাজির কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ মণ্ডল। কালনার ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মন্দির-এ পুজো দিতে এসে তিনি নজর কাড়লেন একেবারে অন্যরকম সাজে, গলায় আলু ও পেঁয়াজের মালা। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই মা সিদ্ধেশ্বরীর আশীর্বাদ নিতে মন্দিরে পৌঁছন তিনি। সেখান থেকেই শুরু করলেন তাঁর নির্বাচনী প্রচার। তবে শুধুমাত্র পুজো নয়, তাঁর এই আগমন ঘিরে তৈরি হয় আলাদা কৌতূহল। কারণ, সাধারণ ফুলের মালা নয়, চাষিদের প্রতীক হিসেবে আলু-পেঁয়াজের মালা গলায় ঝুলিয়েই তিনি হাজির হন জনতার সামনে।
এই অভিনব প্রতিবাদের ব্যাখ্যা দিতে গিয়ে রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, গ্রামের চাষিরা আজ মারাত্মক সমস্যার মুখে। আলু ও পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে বহু কৃষক চরম সংকটে দিন কাটাচ্ছেন। সেই যন্ত্রণাকেই সামনে আনতেই তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ। তাঁর কথায়, “এটা শুধু মালা নয়, এটা চাষিদের কষ্টের প্রতীক। যতদিন না সরকার ন্যায্য মূল্যে আলু-পেঁয়াজ কিনবে, ততদিন আমি এই মালা পরেই প্রচার চালিয়ে যাব।”
advertisement
পুজোর পরেই তিনি প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাওয়ার কথাও জানান। পাশাপাশি বিডিও ও এসডিও দফতরেও বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানান তিনি।মায়ের কাছে প্রার্থনা করলেন শান্তিপূর্ণ ভোট এবং এলাকার সাধারণ মানুষের মঙ্গল কামনায়। বিশেষ করে নিপীড়িত, অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারই শোনা গেল তাঁর বক্তব্যে।রাজনীতির ময়দানে নানা প্রতিশ্রুতির ভিড়ে, এই আলু-পেঁয়াজের মালা যেন এক অন্যরকম বার্তা, মাটির মানুষের কথা বলার, চাষিদের দুঃখ তুলে ধরার এক সহজ অথচ শক্তিশালী প্রতীক।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
East Bardhaman Election News: গলায় আলু-পেঁয়াজের মালা! পুজো দিয়ে প্রচার শুরু এই কংগ্রেস প্রার্থীর 
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement