TRENDING:

North 24 Parganas News: পঞ্চায়েত এলাকা উন্নয়নে পুরসভা করার পরিকল্পনা! বিশেষ ভাবনা প্রার্থী ঋতুপর্ণা-র

Last Updated:

পঞ্চায়েত এলাকা উন্নয়নে পৌরসভা করার পরিকল্পনা! নারীদের জন্যও বিশেষ ভাবনা প্রার্থী ঋতুপর্ণা-র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বনগাঁ দক্ষিণের পঞ্চায়েত এলাকার উন্নয়নে পৌরসভা করার পরিকল্পনা, নারীদের জন্য বিশেষ চিন্তা ভাবনা থেকে এলাকার উন্নয়ন কর্মসংস্থানকে সামনে রেখেই ভোট প্রচারে নেমেছেন এলাকার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঋতুপর্ণা আঢ্য। এলাকায় ইতিমধ্যেই তাঁর জনপ্রিয়তা রয়েছে, রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় ছোট থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। কাউন্সিলার হিসেবে কাজ করার পর এবার তৃণমূলের টিকিটে বড় লড়াইয়ে ঋতুপর্ণা। দিনের শুরু হচ্ছে বিধানসভা এলাকার মন্দিরে পুজো দিয়ে। এরপর দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় জনসংযোগে অংশ নিচ্ছেন তিনি। স্থানীয় মানুষের ভিড় এবং সমর্থকদের উচ্ছ্বাসে গোটা এলাকা উৎসবের চেহারা নিচ্ছে তৃণমূলের প্রার্থী পৌঁছতেই।
advertisement

সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও চাহিদার কথা শুনছেন তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য। অন্যদিকে, এদিন নাহাটা এলাকাতে প্রচার শর্তে দেখা গেল তাকে।  শুরুতে রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা করেন। এরপর দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালান তিনি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং বিশেষ করে নারীদের জন্য কাজ করার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে ভোট বিভাজনের রাজনীতি করছে। পাশাপাশি পঞ্চায়েত এলাকার সার্বিক উন্নয়নে পৌরসভায় রূপান্তরিত করার পরিকল্পনার কথাও এদিন জানান তিনি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পঞ্চায়েত এলাকা উন্নয়নে পুরসভা করার পরিকল্পনা! বিশেষ ভাবনা প্রার্থী ঋতুপর্ণা-র
আরও দেখুন

আসন্ন নির্বাচনে নিজের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী ঋতুপর্ণা আঢ্য। তাঁর দাবি, উন্নয়নের পক্ষে রয়েছে এলাকার মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কাজের ওপর ভরসা রেখেই তাঁরা ভোট দেবেন। তবে শেষ পর্যন্ত ভোটের ফল কী দাঁড়ায়, এখন সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পঞ্চায়েত এলাকা উন্নয়নে পুরসভা করার পরিকল্পনা! বিশেষ ভাবনা প্রার্থী ঋতুপর্ণা-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল