advertisement

Rahul Arunoday Banerjee Death Update: জল থেকে উদ্ধারের পরেও বেঁচেছিলেন রাহুল? কী ঘটেছিল তালসারিতে, জানালেন অভিনেতার গাড়ির চালক

Last Updated:

সোমবার সকালে তমলুক জেলা হাসপাতালে প্রয়াত অভিনেতার ময়নাতদন্ত শেষ হয়েছে৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও দীর্ঘক্ষণ জলে ডুবে থাকাকেই মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে৷

ঘটনার বর্ণনা দিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চালক৷
ঘটনার বর্ণনা দিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চালক৷
রবিবার দুপুরে ওড়িশার তালসারিতে ভোলে বাবা পার করেগা সিরিয়ালের শ্যুটিং চলাকালীন কীভাবে জলে ডুবে গেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়? জল থেকে উদ্ধারের পরেও কি অভিনেতার শরীরে প্রাণ ছিল?
তালসারির মর্মান্তিক দুর্ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই একাধিক তত্ত্ব উঠে এসেছে৷ দুর্ঘটনার সঠিক কারণ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার মধ্যেই এবার মুখ খুললেন প্রয়াত অভিনেতার গাড়ির চালক এবং ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী বাবলু দাস৷
কলকাতার কাছাকাছি কোথাও শ্যুটিং থাকলে রাহুলের সঙ্গেই থাকতেন গাড়িচালক বাবলু দাস৷ চোখের সামনে অভিনেতার এই মর্মান্তিক পরিণতি যেন এখনও বিশ্বাস করতে পারছেন না বাবলু৷ সোমবার তমলুক হাসপাতালে তিনি জানান, রবিবার ভোর থেকেই তালসারির সমুদ্র সৈকতে জনপ্রিয় ওই বাংলা সিরিয়ালের শ্যুটিং শুরু হয়৷ বিকেল দিকে যে সময় দুর্ঘটনা ঘটে তখন শ্যুটিং প্রায় শেষ পর্যায়ে৷ বাবলু কথায়, শ্যুটিং প্রায় শেষ হয়ে এসেছিল৷ ওটাই শেষ দৃশ্য ছিল৷
advertisement
advertisement
অভিনেতার গাড়ির চালক জানিয়েছেন, জল থেকে উদ্ধারের পর অভিনেতার মুখ দিয়ে জল বের করার চেষ্টাও করা হয়৷ বাবলু বলেন, ‘দাদাকে জল থেকে তোলার পর সমুদ্রে পাড়ে নিয়ে এসে শরীরে ঢুকে যাওয়া জল বের করার চেষ্টাও হয়েছিল৷ কিছুটা জলও বেরোয়৷ তখনও নিঃশ্বাস চলছিল৷ কিন্তু হাসপাতালে যখন নিয়ে আসা হল, তখন সব শেষ৷’
advertisement
অভিনেতার গাড়ি চালক আরও জানিয়েছেন, সিরিয়ালের প্রোডাকশন ইউনিটের সদস্যরাই রাহুল এবং তাঁর সহ অভিনেত্রীকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Rahul Arunoday Banerjee Death Update: জল থেকে উদ্ধারের পরেও বেঁচেছিলেন রাহুল? কী ঘটেছিল তালসারিতে, জানালেন অভিনেতার গাড়ির চালক
Next Article
advertisement
Rahul Arunodoy Banerjee: মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
  • ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে

  • সকাল ১১:৩০ মিনিটে শুরু অভিনেতা রাহুলের মরদহের ময়না তদন্ত

  • অভিনেতা রাহুলকে শেষবার দেখার জন্য বহু মানুষ মর্গের সামনে দাঁড়িয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement