অমিত শাহ বলেন, ‘সোনার বাংলার নির্মাণ মমতা বন্দ্যোপাধ্যায় আর ভাইপো করতে পারবে? আমি বাংলার মানুষকে বলতে এসেছি এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার ভুল করলে এবার বাংলায় ভাইপোর শাসন হবে, মমতা দিদির শাসন থাকবে না৷ আপনারা ভাইপোর শাসনে থাকতে চান? এবার পরিবর্তন করতে হবে৷’
আরও পড়ুন: বয়সসীমায় ৫ বছরের ছাড়, ৪৫ দিনে সপ্তম বেতন কমিশন! সরকারি চাকরি নিয়ে তিন বড় ঘোষণা শাহের
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী রাজনৈতিক শিবিরের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগও এনেছেন অমিত শাহ৷ তিনি বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলার মানুষের কল্যাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যেশ্য নয় । বাংলার মানুষের বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালো করাই ওনার উদ্দেশ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। ওনাদের সঙ্গীদেরও দেখুন একই অবস্থা৷ বিহারে লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব, অসমে তরুণ গগৈয়ের ছেলে গৌরব গগৈ, মহারাষ্ট্রে বালা সাহেব ঠাকরের নাতি আদিত্য ঠাকরের মতোই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো রয়েছে৷ বাংলার যুবসমাজের নাম কোথাও পাবেন না৷ আপনাদের নাম নেই তৃণমূল কংগ্রেস এর তালিকায়। বিজেপি পরিবারবাদের রাজনীতি করে না। পরিবারবাদের রাজনীতির শেষ করতে হবে৷’
গত শনিবার এসআইআর-এর পর যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তাতে মতুয়া অধ্যুষিত বহু বিধানসভায় বড় সংখ্যক ভোটারদের নাম বাদ গিয়েছে৷ যা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে৷ অমিত শাহ এ দিন পাল্টা অভিযোগ করেছেন, ‘মমতা সিএএ-এর বিরোধিতা না করলে এতদিনে বাংলাদেশী শরণার্থীরা প্রত্যেকেই নাগরিকত্ব পেয়ে যেতে৷ চিন্তা করবেন না, কেন্দ্রে বিজেপি সরকার আছে৷ প্রত্যেক হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব দেওয়া হবে৷ পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের স্বর্ণ বানিয়ে ফেলেছেন৷ কারণ অনুপ্রবেশকারীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্ক৷’
