Birbhum News: তারাপীঠে পুজো দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী! কী ছিল পুজোর ডালিতে জানেন?
- Reported by:Souvik Roy
- Published by:Suman Biswas
Last Updated:
Birbhum News: বিজেপির পরিবর্তন রথযাত্রা উপলক্ষ্যে সোমবার বীরভূমে হাজির হন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তারাপীঠ মন্দিরে পুজোও দেন তিনি।
advertisement
1/5

বীরভূম জেলার মধ্যে অন্যতম এক পর্যটন কেন্দ্র তারাপীঠ মা তারার মন্দির। প্রত্যেকদিন দূর দূরান্ত থেকে বহু পর্যটক ছুটে আসেন তারাপীঠ মা তারার মন্দির ভ্রমণের জন্য। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা একবার হলেও ঘুরে গেছেন এই তারাপীঠ মন্দির। ঠিক সেই মতন এইদিন একটি দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে মা তারার মন্দিরে পুজো দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র গঙ্গাধররাও ফড়নবীস।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
তারাপীঠ মন্দির ভারতের তথা বীরভূম জেলার মধ্যে অন্যতম জাগ্রত এক তীর্থস্থান, যেখানে দশমহাবিদ্যার অন্যতম দেবী তারা উগ্ররূপে অধিষ্ঠিত। বামাখ্যাপার সাধনভূমি হিসেবে এটি তন্ত্রসাধকদের কাছে বিশেষভাবে পবিত্র। এইদিন দেবেন্দ্র ফড়নবীস তারাপীঠে বেসিক মোড়ে একটি অস্থায়ী হেলিপ্যাডে নামেন। এবং তারপর তিনি সোজা পৌঁছে যান মা তারার মন্দির।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
বেশ কিছুক্ষণ তিনি মা তারার মন্দিরে গর্ভগৃহে থেকে পুজো করেন। তারাপীঠ মন্দিরের সেবায়ত গোলক মহারাজ ও পুলক চট্টোপাধ্যায় তিনি জানান এই দিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শাড়ি, গামছা, চূর্ণী, গোলাপজল, আতর, ফুলের মালা এবং পদ্মফুল মা তারা পায়ে অর্পণ করে রাজবেশে ডালা সাজিয়ে পুজো দিলেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
মন্দির থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের সম্মুখীন হয়ে বলেন " আমি আজ বহুদিন পর তারাপীঠ এসে মা তারার পুজো দিলাম এবং মায়ের কাছে মঙ্গল কামনা করলাম যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। মা তারার আশীর্বাদ যাতে আমার উপর এবং আমার পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাদের ওপর সর্বদা বিরাজমান থাকে সেই কামনাই করলাম।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
এই দিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আসার আগেই গোটা মন্দির চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। মন্দিরের তরফ থেকে অতিরিক্ত নিরাপত্তার রক্ষী নিয়োগ করা হয়। এর পাশাপাশি গোটা তারাপীঠ চত্বর জুড়ে প্রায় কয়েক হাজার পুলিশ কর্মী মোতায়ন করা হয়।ছবি ও তথ্য: সৌভিক রায়
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Birbhum News: তারাপীঠে পুজো দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী! কী ছিল পুজোর ডালিতে জানেন?