TRENDING:

Jalpaiguri News: সন্ধ্যা নামলেই ‘পাথর বৃষ্টি’! কে ছুঁড়ছে? কেন? রহস্যময় কাণ্ডে ডুয়ার্সের আদর্শপাড়ায় আতঙ্কে বাসিন্দারা

Last Updated:

Jalpaiguri News: ডুয়ার্সের তেসিমলা গ্রাম পঞ্চায়েতের আদর্শপাড়ায় রহস্যজনক পাথর নিক্ষেপের ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। গত ১০ থেকে ১২ দিন ধরে সন্ধ্যা নামলেই একের পর এক বাড়ির টিনের চালের ওপর আচমকা পাথর পড়ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ডুয়ার্সের তেসিমলা গ্রাম পঞ্চায়েতের আদর্শপাড়ায় রহস্যজনক পাথর নিক্ষেপের ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। গত ১০ থেকে ১২ দিন ধরে সন্ধ্যা নামলেই একের পর এক বাড়ির টিনের চালের ওপর আচমকা পাথর পড়ছে। হঠাৎ হঠাৎ হওয়া এই ‘পাথর বৃষ্টি’র জেরে রাতের ঘুম উড়েছে এলাকার মানুষের। বিশেষ করে আদর্শপাড়ার ৪–৫টি বাড়িকে লক্ষ্য করে বারবার ঢিল পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
‘পাথর বৃষ্টি’ নিয়ে তদন্তে পুলিশ
‘পাথর বৃষ্টি’ নিয়ে তদন্তে পুলিশ
advertisement

স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্ধ্যার পর থেকেই শুরু হয় এই রহস্যজনক ঘটনা। কোথা থেকে বা কে এই পাথর ছুড়ছে, তা কেউই বুঝে উঠতে পারছেন না। আশপাশে জঙ্গল বা উঁচু কোনও জায়গা না থাকা সত্ত্বেও পাথর এসে পড়ছে টিনের চালের ওপর, যা আতঙ্ক আরও বাড়িয়েছে। খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকটি পাথর উদ্ধার করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি।

advertisement

আরও পড়ুন: গিজারই হয়ে যেতে পারে প্রাণঘাতী! খুব সাবধান, ব্যবহারের সময় এই ভুলগুলি করলেই সর্বনাশ, এখনই জেনে নিন

View More

আরও পড়ুন: মকর সংক্রান্তির পরেই স্থান বদল সূর্যের! শনিবারেই ঘুরে যাবে ভাগ্যের চাকা, সূর্যের কৃপায় রাজা হবে ৪ রাশি, টাকার বৃষ্টি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আগে মা, পেছনে সন্তান! নদী থেকে উঠে এল হলুদ ডোরাকাটা...সুন্দরবনে ‘ক্যামেরায় বন্দি’ বাঘ
আরও দেখুন

মালবাজার থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। তেসিমলা গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্ত বর্মন জানান, পুলিশ তদন্ত চালালেও এখনও রহস্যের কিনারা করা যায়নি। গ্রামবাসীদের মধ্যে নানা গুজব ছড়ালেও প্রশাসনের তরফে মানুষকে আতঙ্কিত না হয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: সন্ধ্যা নামলেই ‘পাথর বৃষ্টি’! কে ছুঁড়ছে? কেন? রহস্যময় কাণ্ডে ডুয়ার্সের আদর্শপাড়ায় আতঙ্কে বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল