TRENDING:

SIR Hearing: ছাতার স্টিকে ভর দিয়েই এস আই আর হিয়ারিং সেন্টারে হাজির প্রাক্তন সার্কাস শিল্পী মনোরঞ্জন

Last Updated:

SIR Hearing: সার্কাসে ব্যবহৃত ছাতার স্টিকে ভর করেই এস আই আর হিয়ারিং(SIR) সেন্টারে হাজির হতে হল বিশেষভাবে সক্ষম মনোরঞ্জন সরকারকে। দেগঙ্গা বিডিও অফিসের অন্তর্গত হিয়ারিং সেন্টারে অসুস্থ শরীর নিয়েই পৌঁছন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেগঙ্গা, জিয়াউল আলম: সার্কাসে ব্যবহৃত ছাতার স্টিকে ভর করেই এস আই আর হিয়ারিং(SIR) সেন্টারে হাজির হতে হল বিশেষভাবে সক্ষম মনোরঞ্জন সরকারকে। দেগঙ্গা বিডিও অফিসের অন্তর্গত হিয়ারিং সেন্টারে অসুস্থ শরীর নিয়েই পৌঁছন তিনি।
চলছে এসআইআর
চলছে এসআইআর
advertisement

আরও পড়ুনঃ সাত স্কুলের মাধ্যমিক পরীক্ষার সেন্টার এক জায়গায়, কড়া নিরাপত্তায় বাকুলদা হাইস্কুল

হাদিপুর–ঝিকড়া ২ পঞ্চায়েতের মানিকপুর গ্রামের বাসিন্দা, ৩ ফুট ৫ ইঞ্চি উচ্চতার মনোরঞ্জন জীবনের প্রায় ৩০ বছর দেশের নামী সার্কাস সংস্থায় খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দিয়েছেন। অলিম্পিক সার্কাস, সম্রাট সার্কাস, অজান্তা সার্কাস-সহ একাধিক সংস্থার হয়ে মহারাষ্ট্র, তামিলনাড়ু, মুম্বই, দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে কাজ করেছেন তিনি। কিন্তু আজ তাঁর দু’টি পা সম্পূর্ণ অচল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

এস আই আর হিয়ারিংয়ে এসে হয়রানির অভিযোগের পাশাপাশি নিজের দুর্দশার কথাও তুলে ধরেন মনোরঞ্জন। তাঁর দাবি, বাবা-মায়ের বয়সের পার্থক্য ১৫ বছর হওয়ায় নথি সংক্রান্ত জটিলতায় পড়তে হচ্ছে। কাগজপত্র ঠিক না হলে ভোট দিতে পারবেন না—এই আশঙ্কায় ভুগছেন তিনি। এমনকী ভোটাধিকার না থাকলে তাঁকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, এমন আতঙ্কের কথাও জানান মনোরঞ্জন। বিশেষভাবে সক্ষম একজন নাগরিকের এই পরিস্থিতি প্রশাসনিক প্রক্রিয়ার মানবিক দিক নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR Hearing: ছাতার স্টিকে ভর দিয়েই এস আই আর হিয়ারিং সেন্টারে হাজির প্রাক্তন সার্কাস শিল্পী মনোরঞ্জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল