TRENDING:

Hooghly news: লাভের ফাঁদে পড়ে সুপুরির ব্যবসায় টাকা ঢেলে সর্বস্বান্ত চুঁচুড়ার প্রৌঢ়! নিজেকে শেষ করার সিদ্ধান্ত

Last Updated:

Hooghly news: কাপড়ের ব্যবসায় যা রোজগার হয়েছিল সেই সেভিংস ভেঙে ২ কোটি টাকা লাগিয়েছিলেন সুপারী ব্যবসায়। গুজরাতের তিন ব্যবসায়ীর থেকে সেই টাকা ফিরে পাননি। মানসিক অবসাদে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন রিপন হালদার (৫২)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমনাথ ঘোষ, চুঁচুড়া: কাপড়ের ব্যবসায় যা রোজগার হয়েছিল সেই সেভিংস ভেঙে ২ কোটি টাকা লাগিয়েছিলেন সুপারী ব্যবসায়। গুজরাতের তিন ব্যবসায়ীর থেকে সেই টাকা ফিরে পাননি। মানসিক অবসাদে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন রিপন হালদার (৫২)।
অবসাদে আত্মঘাতী
অবসাদে আত্মঘাতী
advertisement

চুঁচুড়া রবীন্দ্র নগরের বাসিন্দা প্রৌঢ় রিপন হালদার আগে কাপরের ব্যবসা করতেন। মহারাষ্ট্রে থেকে ভালো উপার্জন করতেন। একটু একটু করে জমিয়েছিলেন টাকা, গুজরাটে তিন ব্যবসায়ীর সঙ্গে পরিচয়ের সুবাদে ২০২১ সালে সুপারী ব্যবসায় টাকা ঢালেন। প্রথম প্রথম ভালো ব্যবহার করলেও পরে আর সেই আচরণ পাননি প্রৌঢ়।

আরও পড়ুন: পাকিস্তানি বোলার আবরারকে দলে নিয়েছে সানরাইজার্স! এই প্রসঙ্গে এবার নিজেদের অবস্থান জানাল BCCI

advertisement

ব্যবসা থেকে রিটার্ন না পেয়ে টাকা ফেরত চাইতে থাকেন। কিন্তু সেই টাকা না পাওয়ায় মানসিক অবসাদে পরে যান প্রৌঢ়। গতকাল পোলবার মহেশপুরে সুপারী কারখানার সামনে কীটনাশক খেয়ে নেন। তাকে চুঁচুড়া হাসপাতাল থেকে একটি বেসরকারী নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানেই গতকাল রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালীন জবানবন্দিতে যে তিনজনকে টাকা দিয়েছিলেন তাদের নাম বলে যান প্রৌঢ়। ঘটনায় রবীন্দ্রনগরে কান্নায় ভেঙে পরেন রিপন হালদায়ের পরিবার।

advertisement

প্রৌঢ়ের স্ত্রী মুক্তি হালদার বলেন,টাকা নেবার পর না ব্যবসা দিয়েছে না টাকা ফেরত দিয়েছে। আমাদের নিঃস্ব করে ছেড়েছে। ভবানীপুরের ফ্ল্যাটে গেছি আমরা বাজারের অফিসেও গেছি একাধিকবার কিন্তু টাকা দেয়নি। সঠিক বিচার চাই আমরা শাস্তি চাই।

আরও পড়ুন: পাকিস্তানি বোলার আবরারকে দলে নিয়েছে সানরাইজার্স! এই প্রসঙ্গে এবার নিজেদের অবস্থান জানাল BCCI

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন তৃনমূল প্রধান ও সুপারী ব্যবসায়ী বিদ্যুৎ বিশ্বাস বলেন, “আমরা ঘটনাটা জানতাম। বেশি লাভের প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছিল। অনেকবার বলেছিলাম টাকা ফেরত দেওয়ায় জন্য,সেটা দেয়নি। এখন যদি প্রশাসন কোনও ব্যবস্থা না নেয় পরিবারটা ভেসে যাবে। আমরা থানায় এফআইআর করব”।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Hooghly news: লাভের ফাঁদে পড়ে সুপুরির ব্যবসায় টাকা ঢেলে সর্বস্বান্ত চুঁচুড়ার প্রৌঢ়! নিজেকে শেষ করার সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল