advertisement

Madhyamik Exam 2026: সাত স্কুলের মাধ্যমিক পরীক্ষার সেন্টার এক জায়গায়, কড়া নিরাপত্তায় বাকুলদা হাইস্কুল

Last Updated:

Madhyamik Exam 2026: পাঁশকুড়ার বাকুলদা হাইস্কুলে এবছর এক ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। একটি মাত্র স্কুলেই সাতটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়ায় স্বাভাবিকভাবেই বাড়তি তৎপরতা ও সতর্কতা নেওয়া হয়েছে।

News18
News18
পাঁশকুড়া: পাঁশকুড়ার বাকুলদা হাইস্কুলে এবছর এক ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। একটি মাত্র স্কুলেই সাতটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়ায় স্বাভাবিকভাবেই বাড়তি তৎপরতা ও সতর্কতা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা স্কুলের মূল গেট দিয়ে প্রবেশ করার মুহূর্ত থেকে শুরু করে পরীক্ষাকক্ষে বসা এবং পরীক্ষা পরিচালনা—প্রতিটি ধাপে কড়া নজরদারি রাখা হয়েছে।
স্কুলের প্রধান গেটে প্রশাসনিক আধিকারিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং পুলিশ বাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করছেন। যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
advertisement
advertisement
পরীক্ষার্থীদের কাছে শুধুমাত্র অনুমোদিত পরীক্ষার সরঞ্জাম রাখার অনুমতি রয়েছে। মোবাইল ফোন, স্মার্টওয়াচ বা যেকোনও ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সব মিলিয়ে, সাতটি স্কুলের পরীক্ষার্থীদের নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতেই এই বাড়তি প্রস্তুতি ও নজরদারি চলছে বাকুলদা হাইস্কুলে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2026: সাত স্কুলের মাধ্যমিক পরীক্ষার সেন্টার এক জায়গায়, কড়া নিরাপত্তায় বাকুলদা হাইস্কুল
Next Article
advertisement
LPG Cylinder Crisis Update: শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
  • গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়!

  • সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী৷

  • দেশের রান্নার গ্যাসের সঙ্কট নেই, আশ্বাস মন্ত্রীর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement