TRENDING:

Gas Cylinder Blast: হঠাৎই দেখা গেল ধিকিধিকি আগুন, গ্যাস সিলিন্ডার থেকেই মর্মান্তিক দুর্ঘটনা এককী থাকা বৃদ্ধার সঙ্গে

Last Updated:

Gas Cylinder Blast: হাসনাবাদে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ আগুন, আহত বৃদ্ধা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগণা: টাকি উত্তর ২৪ পরগণার হাসনাবাদের টাকি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সিলিন্ডার থেকে ভয়াবহ আগুন, আহত বৃদ্ধা। উত্তর ২৪ পরগনার টাকি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রোজিপুরের দাসপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার (Gas Cylinder Blast) থেকে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় একজন বৃদ্ধা আহত হয়েছেন।
গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ আগুন
গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ আগুন
advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দাসপাড়া এলাকার বাসিন্দা দীপালী ঘোষ ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন। হঠাৎই বাড়ির ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুন বের হতে দেখা যায়। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গ্যাস লিকেজ থেকেই এই আগুনের সূত্রপাত হতে পারে।

advertisement

আরও পড়ুন – Ajinkya Rahane KKR Captaincy Controversy: IPL 2026 মরশুম শুরুর আগেই কেকেআরে অধিনায়ক বদল নিয়ে তোলপাড়, অজিঙ্ক রাহানে ছাড়ছেন ক্যাপ্টেন্সি, বড় আপডেট

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় বাড়ির ভেতরে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র ও কিছু নগদ টাকা পুড়ে যায় বলে জানা গেছে। আগুন দেখে প্রথমে এলাকাবাসীরাই ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

advertisement

View More

আহত বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় কিছুটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কীভাবে সিলিন্ডার থেকে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল ও স্থানীয় প্রশাসন।

সেরা ভিডিও

আরও দেখুন
SIR তালিকা থেকে বাদ প্রায় ৯০ লক্ষ! নাম তুলতে কীভাবে ট্রাইবুনালে আবেদন করবেন? ধাপে ধাপে পদ্ধতি জানুন
আরও দেখুন

Julfikar Molla

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Gas Cylinder Blast: হঠাৎই দেখা গেল ধিকিধিকি আগুন, গ্যাস সিলিন্ডার থেকেই মর্মান্তিক দুর্ঘটনা এককী থাকা বৃদ্ধার সঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল