TRENDING:

Jalpaiguri News: কালবৈশাখীর পরই ভয়ঙ্কর কাণ্ড! যেন মড়ক লেগেছে নদীতে, ঝাঁকে ঝাঁকে মাছ ভেসে উঠতেই যা হল...

Last Updated:
Jalpaiguri News: পাঙ্গা নদীতে জলে ভেসে উঠেছে রুই, পুঁটি, কই-সহ নানা প্রজাতির নদীয়ালি মাছ। আর সেই দৃশ্য দেখতে না দেখতেই মাছ ধরতে হুড়োহুড়ি পড়ে গেল গ্রামবাসীদের মধ্যে।
advertisement
1/5
কালবৈশাখীর পরই ভয়ঙ্কর কাণ্ড! যেন মড়ক লেগেছে নদীতে,  ঝাঁকে ঝাঁকে মাছ ভেসে উঠতেই যা হল...
সাতসকালে জটলা নদী পাড়ে! দলে দলে নিয়ে যাচ্ছে কী? জানতে পেরেই অবাক সকলে। ঘটল কীভাবে এই ঘটনা? কৌতুহলী সাধারণ মানুষ। পাঙ্গা নদীতে ভোর পাঁচটা থেকে মানুষের ভিড়, ভেসে উঠেছে রকমারি মাছ। মাছ ধরতে নদীতে নামলেন গ্রামবাসীরা। রহস্য ঘিরে জল্পনা।
advertisement
2/5
সকাল সকাল নদীর জলে ভেসে উঠেছে রুই, পুঁটি, কই-সহ নানা প্রজাতির নদীয়ালি মাছ। আর সেই দৃশ্য দেখতে না দেখতেই মাছ ধরতে হুড়োহুড়ি পড়ে গেল গ্রামবাসীদের মধ্যে। শুক্রবার সকালে এমনই ঘটনা সামনে এসেছে জলপাইগুড়ি সদর ব্লকের সিপাহীপাড়া এলাকার পাঙ্গা নদীতে।
advertisement
3/5
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে এলাকায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়। এরপর শুক্রবার ভোরে নদীর জলে হঠাৎই ভেসে উঠতে দেখা যায় বিভিন্ন ধরনের মাছ। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম থেকে বহু মানুষ নদীতে নেমে মাছ সংগ্রহ করতে শুরু করেন। নদীর ধারে তখন কার্যত ছোটখাটো ভিড়ের চেহারা নেয়। কেউ জাল নিয়ে, কেউ আবার হাতে বালতি বা ডালা নিয়ে নদীতে নেমে পড়েন মাছ ধরার আশায়।
advertisement
4/5
তবে কেন হঠাৎ এত মাছ ভেসে উঠল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয়দের একাংশের দাবি, কেউ হয়তো নদীতে বিস্ফোরক ব্যবহার করেছে মাছ ধরার জন্য, যার ফলে মাছ মারা গিয়ে ভেসে উঠেছে। এ বিষয়ে স্থানীয় রাজা রায় জানান, ভোর থেকে এখানে মানুষ এসে মাছ ধরছে । কই, পুটি ,ট্যাংরা, রুই, কাতলা-সহ বড় মাছ ভেসে উঠেছে নদীতে। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। তবে ঘটনার কারণ হিসেবে তাদের অনুমান নদীতে কেউ বিষ প্রয়োগ করে থাকতে পারে।
advertisement
5/5
যদিও এই ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে প্রশাসন বা মৎস্য দফতরের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই মাছ খাওয়া থেকে বিরত থাকাই শ্রেয় বলে মনে করছেন অনেকে। স্থানীয়দের মতে, যদি সত্যিই নদীতে বিষ ব্যবহার করা হয়ে থাকে, তবে তা শুধু মাছের জন্য নয়, নদীর পরিবেশের জন্যও মারাত্মক ক্ষতিকর। তাই দ্রুত ঘটনার তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনার দাবি উঠেছে এলাকায়।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Jalpaiguri News: কালবৈশাখীর পরই ভয়ঙ্কর কাণ্ড! যেন মড়ক লেগেছে নদীতে, ঝাঁকে ঝাঁকে মাছ ভেসে উঠতেই যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল