TRENDING:

West Bengal assembly Elections 2026: পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে অগ্নিমিত্রা পালের অস্থাবর সম্পত্তির পরিমাণ! কোটি টাকার ফ্ল্য়াট-সোনা? মোট সম্পত্তি কত?

Last Updated:
হলফনামা অনুযায়ী অগ্নিমিত্রা পল ৮৩০ গ্রাম সোনার মালিক। যার বাজার দর ১ কোটি ১১ লক্ষ ৮৩ হাজার ৬১৯ টাকা। অর্থাৎ তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৫৬ লক্ষ ৯১ হাজার ৩০১ টাকা। বিজেপি প্রার্থীর একটি মাত্র ফ্ল্যাট রয়েছে। যার দাম ১ কোটি ২৮ লক্ষ ৭৫ হাজার ২৬ টাকা। তাঁর বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় মামলা রয়েছে।
advertisement
1/7
পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে অগ্নিমিত্রা পালের অস্থাবর সম্পত্তির পরিমাণ! কোটি টাকার ফ্ল্য়াট-সোনা? মোট সম্পত্তি কত?
আসানসোল: একুশে নির্বাচনে জয়ী হয়েছিলেন৷ ছাব্বিশে পশ্চিম বর্ধমান জেলার সেই আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকেই তাঁকে প্রার্থী করেছে বিজেপি৷ সম্প্রতি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্রও পেশ করেছেন অগ্নিমিত্রা পাল৷
advertisement
2/7
মনোনয়ন পেশ করার সময় নিজের শিক্ষাগত যোগ্যতা, স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং তাঁর বিরুদ্ধে থাকা মামলা সংক্রান্ত যে হলফনামা জমা দিয়েছেন বিজেপি নেত্রী, আসুন তা এক নজরে দেখে নেওয়া যাক৷
advertisement
3/7
মনোনয়ন পত্রের সঙ্গে জমা দেওয়া অগ্নিমিত্রা পালের হলফনামা বলছে, গত ৫ বছরে বিজেপি নেত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ এক ধাক্কায় প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে৷ ২০২১ সালের হলফনামা অনুযায়ী, অগ্নিমিত্রা পালের অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১.১০ কোটি টাকা৷ ২০২৬ সালে তা বেড়ে হয়েছে ২.৫৬ কোটি টাকা৷
advertisement
4/7
যদিও হলফনামা বলছে, অগ্নিমিত্রা পালের বার্ষিক আয়ের পরিমাণ কিন্তু ২০২১ সালের তুলনায় অনেকখানিই কমেছে৷ ২০২১ সালে যেখানে অগ্নিমিত্রার বার্ষিক আয় ছিল ১৯.৭১ লক্ষ টাকা, এখন তা হয়েছে ১২.০১ লক্ষ টাকা৷
advertisement
5/7
ফ্যাশন ডিজাইনার থেকে রাজনীতির ময়দানে আসা অগ্নিমিত্রা হলফনামায় জানিয়েছেন, স্থাবর, অস্থাবর মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩.৮৪ কোটি টাকা৷
advertisement
6/7
আসানসোলের বনওয়ারিলাল ভালোটিয়া কলেজ থেকে সায়েন্সে গ্র্যাজুয়েট অগ্নিমিত্রা পাল৷ পরে ফ্যাশন ডিজাইনিং নিয়ে ডিপ্লোমা৷ মনোনয়ন পেশের সময় তাঁর হাতে নগদ ছিল ৫১ হাজার ৫০০ টাকা। ভোটের খরচ বাবদ ব্যাঙ্কে রয়েছে ২৫ হাজার টাকা।
advertisement
7/7
হলফনামা অনুযায়ী অগ্নিমিত্রা পল ৮৩০ গ্রাম সোনার মালিক। যার বাজার দর ১ কোটি ১১ লক্ষ ৮৩ হাজার ৬১৯ টাকা। অর্থাৎ তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৫৬ লক্ষ ৯১ হাজার ৩০১ টাকা। বিজেপি প্রার্থীর একটি মাত্র ফ্ল্যাট রয়েছে। যার দাম ১ কোটি ২৮ লক্ষ ৭৫ হাজার ২৬ টাকা। তাঁর বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় মামলা রয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পশ্চিম বর্ধমান/
West Bengal assembly Elections 2026: পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে অগ্নিমিত্রা পালের অস্থাবর সম্পত্তির পরিমাণ! কোটি টাকার ফ্ল্য়াট-সোনা? মোট সম্পত্তি কত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল