যদিও অল্পের জন্য সেসময় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন ওই ব্যবসায়ী। অন্যদিকে ৩১ নম্বর ওয়ার্ডের এক ও দুই নম্বর গলির মুখে গাছে ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে একটি বাড়ি। বাড়িতে আটকে পড়েন স্বামী ও স্ত্রী। পরে দমকল কর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করেন।
advertisement
অন্যদিকে খবর পেয়ে রাতেই দুই ক্ষতিগ্রস্থ এলাকায় পৌঁছন মেয়র গৌতম দেব। স্থানীয় তৃণমূল এবং বিজেপি কাউন্সিলরদের সঙ্গে কথা বলেন। সকলকে সঙ্গে নিয়ে এই পরিস্থিতিতে কাজ করার কথা ঘোষণা করেন মেয়র।
advertisement
উল্লেখ্য, শুধুমাত্র শিলিগুড়ি বা উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও ঝড়-বৃষ্টির ব্যাপক তাণ্ডব দেখা গিয়েছে। অনেক জায়গাতেই কমবেশি ক্ষতি হয়েছে। তারমধ্যে রাতে কালবৈশাখীর দাপটের পর শিলিগুড়ির মেয়র রাস্তায় নেমে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। যা স্থানীয় মানুষের মনে ভরসা জুগিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
Mar 17, 2026 7:52 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri Kalbaishakhi: শিলিগুড়িতে প্রকৃতির তাণ্ডব, কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়ল একাধিক গাছ! খবর পেয়ে তছনছ হওয়া শহর দেখতে ছুটলেন মেয়র
