advertisement

Bio Gas Plant: জ্বালানি সংকটে দিশেহারা মানুষ, পকেটেও টান! হাতের কাছেই রয়েছে গোবর গ্যাসের সস্তা বিকল্প, কিন্তু অকোজে কোটি টাকার প্রকল্প

Last Updated:

East Bardhaman Bio Gas Plant: গ্যাসের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের চাপ বাড়লেও বিকল্প জ্বালানির পথে হাঁটার উদ্যোগ কিন্তু আগেই নেওয়া হয়েছিল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে। তৈরি হয়েছিল ‘উত্থান গোবর্ধন’ বায়োগ্যাস প্রকল্প। রান্নার গ্যাস সঙ্কটে সেই প্রকল্প ফের চালুর দাবি।

+
মন্তেশ্বরে

মন্তেশ্বরে বায়ো গ্যাস প্ল্যান্ট আবার চালু করার দাবি

মন্তেশ্বর, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ছে। তার প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। গ্যাসের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের চাপ বাড়লেও বিকল্প জ্বালানির পথে হাঁটার উদ্যোগ কিন্তু আগেই নেওয়া হয়েছিল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে। সেই উদ্যোগকে আবার নতুন করে চালু করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মন্তেশ্বর ব্লকের দেনুড় পঞ্চায়েতের গলাতুন গ্রামে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে জেলা পরিষদের জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় তৈরি হয়েছিল ‘উত্থান গোবর্ধন’ বায়োগ্যাস প্রকল্প।
স্বচ্ছ ভারত মিশন (এসবিএম) প্রকল্পের আওতায় পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় ৬৮ লক্ষ ১৯ হাজার ৩০৮ টাকা ব্যয়ে তৈরি হয় ৫০ কিউবিক মিটার গ্যাস উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই প্ল্যান্ট। পাশাপাশি প্রায় ৯ লক্ষ ৩৩ হাজার ৭৬৪ টাকা খরচ করে নির্মাণ করা হয় একটি কিচেন শেড। এই প্রকল্পের মূল উদ্দেশ ছিল এলাকার গবাদি পশুর গোবরকে কাজে লাগিয়ে বায়োগ্যাস উৎপাদন করা এবং তা ব্যবহার করে স্থানীয় দুধ উৎপাদকদের স্বনির্ভর করা। দেনুড় অঞ্চলের মাত্র সাতটি গ্রামেই রয়েছে কয়েক হাজার গবাদি পশু। এলাকার বহু পরিবার দুধ থেকে ছানা, খোয়া ও ক্ষীর তৈরি করে মেমারি সহ বিভিন্ন বাজারে সরবরাহ করেন। সেই কথা মাথায় রেখেই গলাতুন ও ধেনুয়া গ্রামের প্রায় ১২০ জন চাষিকে নিয়ে গোবর সরবরাহের পরিকল্পনা করা হয়েছিল।
advertisement
আরও পড়ুন: মোবাইলের নেশায় হারিয়ে যাচ্ছে লাইব্রেরি, কুলতলীতে ছোটদের বইমুখী করতে অভিনব লড়াই! সংস্কৃতি পুনরুদ্ধারে বিরাট উদ্যোগ
পরিকল্পনা অনুযায়ী প্ল্যান্টে উৎপাদিত বায়োগ্যাস পাইপলাইনের মাধ্যমে কিচেন শেডে পৌঁছানর কথা ছিল। সেখানে স্থানীয় চাষিরা দুধ নিয়ে এসে সহজেই খোয়া ও ক্ষীর তৈরি করতে পারতেন। এতে একদিকে যেমন জ্বালানির খরচ কমত, অন্যদিকে গ্রামে ছড়িয়ে থাকা গোবরও কাজে লাগত এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব হত। প্রথম দিকে প্রকল্পটি ভাল ভাবেই চললেও পরে বিভিন্ন কারণে তা ধীরগতি প্রাপ্ত হয়ে পড়ে। গ্রামবাসী অরূপ কুমার চক্রবর্তী বলেন, “আমরা সকলেই চাইছি যেন এই প্রকল্প পুনরায় চালু হয় এবং শুধু এখানেই নয় যেন প্রত্যেকের বাড়ি বাড়ি পয়েন্ট যায়। এই প্রকল্প চালু হলে বর্তমান পরিস্থিতিতে আমাদেরও অনেক সুবিধা হবে।” বর্তমানে প্ল্যান্টটি প্রায় অচল অবস্থায় রয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, সঠিক রক্ষণাবেক্ষণ ও উদ্যোগ নেওয়া হলে এই প্রকল্প আবারও চালু করা সম্ভব। তাঁদের মতে, বায়োগ্যাস প্রকল্পটি পুনরুজ্জীবিত হলে গোটা পঞ্চায়েত এলাকার মানুষ বিকল্প জ্বালানির সুবিধা পেতে পারেন এবং স্থানীয় দুগ্ধ ব্যবসার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। দেনুড় পঞ্চায়েতের উপপ্রধান মকদম হোসেন শেখ বলেন, “এটাকে পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়দের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে।” বাসিন্দাদের আশা, প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখলে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিলে মন্তেশ্বরের এই ‘গোবর্ধন’ প্রকল্প আবারও এলাকার উন্নয়ন ও পরিবেশ রক্ষার এক উল্লেখযোগ্য উদাহরণ হয়ে উঠতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bio Gas Plant: জ্বালানি সংকটে দিশেহারা মানুষ, পকেটেও টান! হাতের কাছেই রয়েছে গোবর গ্যাসের সস্তা বিকল্প, কিন্তু অকোজে কোটি টাকার প্রকল্প
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement