Gangasagar Bridge First Look: বাস্তবের পথে গঙ্গাসাগর সেতু! কেমন দেখতে হবে এই মেগা ব্রিজ! সামনে এল ফার্স্ট লুক
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Madhab Das
Last Updated:
Gangasagar Bridge First Look: কয়েক দশকের অপেক্ষার অবসান! অবশেষে সামনে এল বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর প্রথম ছবি। অত্যাধুনিক নকশা ও নজরকাড়া রূপ দেখে রীতিমতো মুগ্ধ এলাকার মানুষ।
advertisement
1/5

সামনে এল গঙ্গাসাগর সেতুর রিয়েল লুক। যে লুকের মধ্য দিয়েই জানা যাচ্ছে কেমন হতে চলেছে গঙ্গাসাগর সেতু। গঙ্গাসাগর সেতুর প্রস্তাবিত নকশা ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। নতুন এই লুক ইতিমধ্যেই সাড়া ফেলেছে এলাকায়। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/5
সাগর যাওয়ার জন্য মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু নির্মাণের প্রস্তুতির কাজ শুরু করছে নির্মাণকারী সংস্থা 'লারসন অ্যান্ড টুব্রো' (এল অ্যান্ড টি)। তারা এই কাজের বরাত পেয়েছে।
advertisement
3/5
ইতিমধ্যেই সেতু সংক্রান্ত একটি বৈঠক হয়েছে। বৈঠকে এল অ্যান্ড টি'র তিন প্রতিনিধি প্রস্তাবিত সেতুর কারিগরি নকশা সকলকে দেখান। ব্রিজের দৈর্ঘ্য, স্তম্ভের বিন্যাস এবং স্থায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে। বৈঠক শেষে প্রশাসনিক কর্তা ও ইঞ্জিনিয়াররা নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করেছেন।
advertisement
4/5
কাকদ্বীপ লট এইটের দিকে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছে এল অ্যান্ড টি। সাগরের দিকে কিছু পরিমাণ জমি কিনেছে এল অ্যান্ড টি। তাদের আরও ১০ বিঘা জমির প্রয়োজন রয়েছে। সেতু তৈরির জন্য বড় আকারের যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী রাখার প্রয়োজনে লাগবে জমি। পাশাপাশি যাঁরা কাজ করবেন তাঁদের থাকারও বন্দোবস্ত হবে।
advertisement
5/5
এই সেতু তৈরি হলে সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনবে। মুড়িগঙ্গা নদীর নাব্যতার কথা মাথায় রেখে অত্যাধুনিক নকশা তৈরি হয়েছে। সেতু তৈরির পর পর্যটনে সুবিধা হবে। গঙ্গাসাগর মেলায় আসা পর্যটকদের এর ফলে সুবিধা হবে। যাতায়াতও সহজ হবে। কয়েক লক্ষ মানুষ দৈনন্দিন দুর্ভোগের হাত থেকে মুক্তি পাবেন। নকশা অনুমোদনের পর শীঘ্রই পরিকাঠামোগত কাজ শুরু হতে চলেছে। সেতুর নতুন লুক দেখে খুশি সকলেই। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Gangasagar Bridge First Look: বাস্তবের পথে গঙ্গাসাগর সেতু! কেমন দেখতে হবে এই মেগা ব্রিজ! সামনে এল ফার্স্ট লুক