নকশালবাড়ির বেঙ্গাইজোত, ফুটানি মোড়, রথখোলা, দয়ারাম-সহ একাধিক এলাকা লন্ডভন্ডের ছবি। স্থানীয়রা জানান, গতকাল রাতে ৫ মিনিটে ঝড় হাওয়া হলে একাধিক গাছ ভেঙে পড়ে।
গাছ পড়ে বেঙ্গাইজোতের ফুটানিমোড় ক্ষতিগ্রস্ত হয় ৫ টি বাড়ি। ঝড়ের দাপটে কোথাও ভেঙেছে বাড়ির দেওয়াল আবার কোথাও টিনের ছাউনি উড়ে গিয়েছে।
advertisement
ঝড়ের দাপটে গাছ পড়ে ছিঁড়েছে বিদ্যুতের তার। রাত থেকে এলাকায় বন্ধ বিদ্যুৎ পরিষেবা। দ্রুত সরকারি সহযোগিতায় দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।ঝড়ের দাপটে ব্যাপক ক্ষতিগ্রস্ত নকশালবাড়ির বিস্তীর্ণ গ্রামাঞ্চল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 17, 2026 10:15 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
Kalbaishakhi: ৫ মিনিটের ঝড়ে সব লন্ডভন্ড! ভেঙে চুরমার ৫টি বাড়ি, ১০০-র বেশি গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন নকশালবাড়ির ৪০ গ্রাম
