TRENDING:

Howrah News: ঝড়ের মাঝেই জ্বলছে দাউ দাউ করে আগুন! হাওড়ার গেঞ্জি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, দমকা হাওয়ায় ভয়াবহ পরিস্থিতি

Last Updated:
Howrah News: হাওড়ায় এক গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঝড়ের জন্য তা আরও ভয়াবহ চেহারা নেয়। হাওয়ার দাপটে পার্শ্ববর্তী এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
advertisement
1/5
ঝড়ের মাঝেই জ্বলছে দাউ দাউ করে আগুন! হাওড়ার গেঞ্জি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
হাওড়ায় গেঞ্জি কারখানায় অগ্নিকাণ্ড। ঝড়ের দাপটে আরও ভয়ানক রূপ নেয়। অবশেষে বৃষ্টিতে মেলে স্বস্তি। সোমবার রাতে হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর ফাঁড়ি সংলগ্ন খালিয়া এলাকায় একটি গেঞ্জি কারখানায় হঠাৎ আগুন লাগে। ঝোড়ো হাওয়ায় ওই আগুন আরও ভয়ঙ্কর চেহারা নেয়। হাওয়ার দাপটে পার্শ্ববর্তী স্থানে আগুন ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছিল। ফলে আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
2/5
একদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন, অন্যদিকে প্রবল ঝড়। ঝড়ের সঙ্গে হালকা বৃষ্টি হলেও হাওয়ার দাপটে আগুন যেন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। ঝড়ের দমকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
advertisement
3/5
আগুন নেভাতে এলাকার মানুষজন প্রথমে এগিয়ে আসেন। স্থানীয় সূত্রে জানা যায়, গেঞ্জি কারখানার পাশে একটি টোটো তৈরির কারখানা এবং তার একেবারে লাগোয়া গ্যাসের গোডাউন রয়েছে। ফলে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
advertisement
4/5
আগুন ছড়িয়ে পড়লে ভয়ানক রূপ নিতে পারে! বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় তৎপর হয়ে ওঠে স্থানীয় প্রশাসন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জগদীশপুর ফাঁড়ির পুলিশ। পাশাপাশি দমকলের একটি ইঞ্জিনও ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
advertisement
5/5
ঝড়ের দাপটে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও বৃষ্টি বাড়লে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে বাধা পায়। কিছুক্ষণের মধ্যেই তা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। কী কারণে এই আগুন লাগল, সেটা স্পষ্ট নয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে অনুমান। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Howrah News: ঝড়ের মাঝেই জ্বলছে দাউ দাউ করে আগুন! হাওড়ার গেঞ্জি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, দমকা হাওয়ায় ভয়াবহ পরিস্থিতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল