TRENDING:

North Bengal Storm: কয়েক মিনিটের ঝড়ে সব শেষ! অন্ধকারে থেমে গেল চিকিৎসা, অক্সিজেনের অভাবে ছটফট করে মৃত্যু

Last Updated:

North Bengal Storm: একরাতের ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। অন্ধকারে থেমে গেল চিকিৎসা। ঝড়ের রাতে নেবুলাইজার নিতে না পেরে অক্সিজেনের অভাবে প্রাণ গেল শ্বাসকষ্টে ভোগা এক ব্যক্তির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: কয়েক মিনিটের ঝড়ে নিভল প্রাণ। অন্ধকারে থেমে গেল চিকিৎসা। ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। মাত্র কয়েক মিনিটের তীব্র ঝড়, আর তাতেই প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম গোকুল দাস। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। রাতে ঝড়ের জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রয়োজনীয় নেবুলাইজার চালানো সম্ভব হয়নি। অক্সিজেনের অভাব দেখা দেওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়।
ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড জলপাইগুড়ি
ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড জলপাইগুড়ি
advertisement

এই মর্মান্তিক ঘটনার পাশাপাশি ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে। রাতে জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ এবং ময়নাগুড়ি ব্লক-সহ ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় তীব্র গতিতে বয়ে যায় ঝড়, সঙ্গে ভারী বৃষ্টি। ঝড়ের দাপটে একাধিক জায়গায় উপড়ে পড়ে গাছ, উড়ে যায় বহু কাঁচা ও টিনের ঘরের চাল। বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা, যার ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

advertisement

আরও পড়ুনঃ বিধানসভা নির্বাচনের ডামাডোল বেজে গিয়েছে, এরই মাঝে মথুরাপুরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে চলছে ভোটগ্রহণ

রাতভর পরিস্থিতি সামাল দিতে তৎপর ছিল পুলিশ প্রশাসন ও সিভিল ডিফেন্স কর্মীরা। রাস্তা পরিষ্কার করা থেকে শুরু করে জরুরি পরিষেবা চালু করার চেষ্টা চালানো হয়। এদিকে, এই আকস্মিক ঝড়ের প্রভাবে কৃষিক্ষেত্রেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ফসলের ক্ষতি নিয়ে উদ্বেগে রয়েছেন কৃষকরা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

এক রাতের ঝড় কেবল ঘরবাড়িই ভাঙেনি, কেড়ে নিয়েছে একটি প্রাণ। জরুরি পরিষেবার উপর নির্ভরশীলতার কঠিন বাস্তবতার কাছেই হার মানতে হল পরিস্থিতিকে। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Bengal Storm: কয়েক মিনিটের ঝড়ে সব শেষ! অন্ধকারে থেমে গেল চিকিৎসা, অক্সিজেনের অভাবে ছটফট করে মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল