TRENDING:

Purulia News: রেডিওর স্বর্ণযুগে তাঁর কন্ঠে শুরু হত দিন, ঝাড়খণ্ড-আসামেও ছিল তুমুল জনপ্রিয়তা! সাঁওতালি গানের 'সুপারস্টার' আজ প্রচারের আড়ালে

Last Updated:

Purulia News: সাঁওতালি লোকসংস্কৃতির প্রতিনিধিত্বকারী একজন শিল্পী হিসেবে মতিলাল হাঁসদা আজও বহু মানুষের কাছে অনুপ্রেরণার নাম।রেডিওর স্বর্ণযুগে তার কণ্ঠ সাঁওতালি সমাজের বহু মানুষের কাছে ছিল অত্যন্ত পরিচিত ও প্রিয়। একাধিক পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: বাংলা, ঝাড়খণ্ড, বিহার ও আসাম সহ একাধিক রাজ্যে একসময় রেডিওর মাধ্যমে শ্রোতাদের মন জয় করেছেন পুরুলিয়া জেলার আদ্রার জীবনপুরের প্রখ্যাত রেডিও শিল্পী মতিলাল হাঁসদা। সাঁওতালি ভাষার গান পরিবেশন এবং সেই গান পরিচালনার দক্ষতার জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। তার কণ্ঠে পরিবেশিত সাঁওতালি লোকগান একসময় রেডিও শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
advertisement

দীর্ঘদিন ধরে রেডিওর মাধ্যমে সাঁওতালি ভাষা ও সংস্কৃতিকে বৃহত্তর পরিসরে তুলে ধরার ক্ষেত্রে মতিলাল হাঁসদার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর অসামান্য সাংস্কৃতিক অবদানের স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন তিনি। রেডিওর স্বর্ণযুগে তার কণ্ঠ সাঁওতালি সমাজের বহু মানুষের কাছে ছিল অত্যন্ত পরিচিত ও প্রিয়।

advertisement

আরও পড়ুন: হরপ্পা-মহেঞ্জোদাড়ো থেকে মিশর, হলদিয়ার এই বাড়িতেই লুকিয়ে পৃথিবীর দুষ্পাপ্য সব পুতুলের ভাণ্ডার! বিশ্ব বাংলা স্টলে আকাশছোঁয়া চাহিদা

কণ্ঠের মাধুর্য, সুরের গভীরতা এবং লোকসংস্কৃতির প্রতি তার আন্তরিক অনুরাগ তাঁকে আজ রেডিও জগতের এক সুপরিচিত শিল্পীতে পরিণত করেছে। বর্তমানে বয়সের ভারে আগের মত নিয়মিত মঞ্চ বা অনুষ্ঠানে তাঁকে দেখা না গেলেও সংগীত ও রেডিও শিল্পের প্রতি তার ভালবাসা আজও অটুট। তিনি মনে করেন, রেডিও শিল্প শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য। তাই আগামী প্রজন্মের কাছে এই ঐতিহ্যকে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

সেই কারণেই বয়স বাড়লেও এই শিল্পকে বাঁচিয়ে রাখার ইচ্ছা ও প্রচেষ্টা এখনও অব্যাহত রেখেছেন। পুরুলিয়া থেকে শুরু করে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহার ও আসাম রাজ্যেও তাঁর গান সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল। সাঁওতালি লোকসংস্কৃতির প্রতিনিধিত্বকারী একজন শিল্পী হিসেবে মতিলাল হাঁসদা আজও বহু মানুষের কাছে অনুপ্রেরণার নাম।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: রেডিওর স্বর্ণযুগে তাঁর কন্ঠে শুরু হত দিন, ঝাড়খণ্ড-আসামেও ছিল তুমুল জনপ্রিয়তা! সাঁওতালি গানের 'সুপারস্টার' আজ প্রচারের আড়ালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল