TRENDING:

North Dinajpur News: খালের ধারে পড়ে মৃতদেহ! চোপড়ায় হাড়হিম করা ঘটনা, তদন্তে পুলিশ

Last Updated:

North Dinajpur News: উত্তর দিনাজপুরের চোপড়ায় হাড়হিম করা ঘটনা। তিস্তা খালের ধার থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মৃতদেহ। স্থানীয়রাই প্রথমে মৃতদেহটি দেখতে পান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চোপড়া, উত্তর দিনাজপুরঃ খালের ধারে পড়ে রয়েছে মৃতদেহ! সোমবার এক হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল উত্তর দিনাজপুরের চোপড়া। খালের ধারে দেহ পড়ে থাকার ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ
তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ
advertisement

সোমবার চোপড়ার ডাংরাডাংরি এলাকায় তিস্তা খালের ধার থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা প্রথমে দেহটি দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়। মৃতদেহ উদ্ধারের কথা জানাজানি হতেই এলাকায় ভিড় জমে যায়।

আরও পড়ুনঃ আজও একাধিক জেলায় বৃষ্টির ভ্রুকুটি! মঙ্গলে উত্তরবঙ্গের কোথায় কেমন আবহাওয়া, জানুন লেটেস্ট ওয়েদার আপডেট

advertisement

এদিকে মৃতদেহ পড়ে থাকার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। মৃতের নাম-পরিচয় জানা যায়নি বলে খবর। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে শুরু হয়েছে।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অজ্ঞাত পরিচয় এই মৃতদেহ হয়ত অন্য কোনও জায়গা থেকে ভেসে এসেছে। তিস্তা খালের ধার থেকে মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনার তদন্তে কী উঠে আসে সেটাই দেখার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

প্রসঙ্গত, পরপর দু’দিন দুই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল চোপড়া। রবিবার গভীর রাতে লালবাজার এলাকার একটি আইসক্রিম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মালিকপক্ষের দাবি, প্রায় ৭০-৭৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ডাংরাডাংরি এলাকায় খালের ধার থেকে মৃতদেহ উদ্ধার হল। পরপর এই দুই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: খালের ধারে পড়ে মৃতদেহ! চোপড়ায় হাড়হিম করা ঘটনা, তদন্তে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল