TRENDING:

Nadia Library: ২ কোটি টাকায় বদলে যাচ্ছে শতবর্ষ পুরনো শান্তিপুর পাবলিক লাইব্রেরির খোলনলচে, ডিজিটাল হচ্ছে পরিষেবা

Last Updated:

এমনকি ৫৫ বছর বা তার ঊর্ধ্বে কোন পাঠক পাঠিকা যদি বইয়ের জন্য ফোন করে দ্রুত লাইব্রেরি কর্তৃপক্ষের পক্ষ থেকে দুয়ারে লাইব্রেরির মাধ্যমে পাঠকের ঘরে পৌঁছে যাবে সেই বই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: দুই কোটি টাকা সরকারি অনুদানে শতবর্ষ পুরনো শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে তৈরি হচ্ছে অত্যাধুনিক অডিটোরিয়াম৷ ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে ১৬ হাজার বেশি বইকে ডিজিটাইজড করা৷ ঢেলে সাজানো হবে সংগ্রহশালা৷ চালু হবে দুয়ারে লাইব্রেরি৷ নদিয়ার শতবর্ষ পুরনো পাবলিক লাইব্রেরি নতুন করে সেজে উঠছে সরকারি অনুদানে। ১৯১২ সালে তৈরি হয় নদিয়ার শান্তিপুরে পাবলিক লাইব্রেরি। প্রাচীন জনপদ শান্তিপুর শিক্ষা – সংস্কৃতি মেল বন্ধনে পরিচিতি লাভ করে বহুদিন ধরেই।
Representative Image
Representative Image
advertisement

রাজ্য সরকারের গ্রন্থাগার বিভাগের অনুমোদনে ২ কোটি টাকা ব্যয় এই লাইব্রেরির একটি অডিটোরিয়ামকে অত্যাধুনিক করা হচ্ছে। বর্তমানে ৩৮৫ আসনের অডিটোরিয়াম রয়েছে। মানুষের চাহিদা মেনে ৬০০ বেশি আসন যুক্ত আধুনিক অডিটোয়াম তৈরি করা হবে। ৪টি পর্যায়ে কাজ হবে। প্রথম পর্যায়ের কাজের জন্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ইতিমধ্যেই বরাদ্দ করেছে রাজ্য সরকার।

advertisement

আরও পড়ুনNarendrapur News: নাবালিকাকে ভয় দেখিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ! গ্রেফতার অভিযুক্ত বলছে তাকে ফাঁসানো হয়েছে

১৯৪৭ সালের ১৮ই আগস্ট ভারত অন্তর্ভুক্তি হয় নদিয়া জেলা। তারও বেশ কিছু নথি এই লাইব্রেরির সংগ্রহশালায় রাখা আছে। আছে প্রায় ১৬ হাজারের বেশি বই। যা ইতিহাসকে মনে রাখতে সাহায্য করে। বর্তমানে আধুনিকতার ছোঁয়া লেগেছে মুঠো ফোন বা ডিজিটাল পদ্ধতিতে। সেই ভাবনা থেকে শান্তিপুর পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ সমস্ত বই এবং নথি ডিজিটেশ করার ভাবনা নিয়েছে ফেব্রুয়ারি মাস থেকেই।

advertisement

এমনকি ৫৫ বছর বা তার ঊর্ধ্বে কোন পাঠক পাঠিকা যদি বইয়ের জন্য ফোন করে দ্রুত লাইব্রেরি কর্তৃপক্ষের পক্ষ থেকে দুয়ারে লাইব্রেরির মাধ্যমে পাঠকের ঘরে পৌঁছে যাবে সেই বই। এমনকি এই লাইব্রেরি একমাত্র যাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি ছাড়ুন...! কিশোরী বাবুর বেগুনের 'বিরিয়ানি' চেখে দেখুন!
আরও দেখুন

রঞ্জিত সরকার

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia Library: ২ কোটি টাকায় বদলে যাচ্ছে শতবর্ষ পুরনো শান্তিপুর পাবলিক লাইব্রেরির খোলনলচে, ডিজিটাল হচ্ছে পরিষেবা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল