Narendrapur News: নাবালিকাকে ভয় দেখিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ! গ্রেফতার অভিযুক্ত বলছে তাকে ফাঁসানো হয়েছে
- Published by:Pooja Basu
- local18
Last Updated:
এরপর সে খুনের হুমকিও দিচ্ছে। ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে৷ সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
নরেন্দ্রপুর: নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ! এমনই গুরুতর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। নাবালিকার পরিবারের অভিযোগ করেছে যে নরেন্দ্রপুর থানা এলাকার এক যুবক তাঁদের নাবালিকা মেয়েকে ভয় দেখিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন লাগাতার ধর্ষণ করেছে৷
এরপর সে খুনের হুমকিও দিচ্ছে। ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে৷ সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ বারুইপুর আদালতে পাঠানো হয়েছে অভিযুক্তকে। ঘটনায় তাঁকে ফাঁসানো হয়েছে বলে জানায় অভিযুক্ত।
advertisement
অন্যদিকে নৈহাটিতে বড়সড় আর্থিক প্রতারণা চক্রের হদিস মিলেছে। নৈহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কারিগরপাড়া এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করেছে নৈহাটি থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা হালিশহরের মারওয়ারি কল চৌমাথা এলাকার এক বাসিন্দার ঘর ভাড়া নিয়ে সেখানে থাকত এবং ওই ঘর থেকেই আর্থিক প্রতারণার কাজ চালানো হচ্ছিল বলে অভিযোগ।
advertisement
গতকাল নৈহাটি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই ঘরে হানা দেয়। তল্লাশি চালিয়ে সেখান থেকে একটি ল্যাপটপ এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
ধৃতরা হল শেখ জাভেদ আলি (৩৮), আসিফ আলি (৩০) এবং নেসার হুসেন (১৮)। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে নৈহাটি থানায় BNS-এর ৩১৮(২)/৩১৮(৪)/৩১৯(২)/৩১৬(২)/৬১(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে।
advertisement
এই বিষয়ে নৈহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানোয়ারা বেগম জানান, অভিযুক্তদের কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছুই জানতেন না। তবে ঘটনার নিন্দা করে তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
অর্পন মণ্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 08, 2026 11:31 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Narendrapur News: নাবালিকাকে ভয় দেখিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ! গ্রেফতার অভিযুক্ত বলছে তাকে ফাঁসানো হয়েছে










