চাষিদের কাছ থেকে একদম টাটকা শাকসবজি কিনে সেই সবজি শহরবাসীর বাড়ির দরজায় পৌঁছে দেওয়া হচ্ছে। স্থানীয় বাজারে তুলনায় কম দামে বিক্রি হচ্ছে এই সবজি। এতে ক্রেতারাও খুশি। চাষিরাও বাড়তি রোজগারের রাস্তা খুঁজে পাচ্ছেন এর মধ্যে দিয়ে।
advertisement
এ বিষয়ে বিক্রেতা ঝুলন রায় ভাণ্ডারী বলেন, এই সুফল বাংলার গাড়ি হওয়ায় বহু মানুষ উপকৃত হচ্ছেন। চাষিদের কাছ থেকে সরাসরি সবজি ক্রয় করা হচ্ছে। বাজারের তুলনায় কম দামে পাওয়া যাচ্ছে ফলে ক্রেতারাও খুশি হচ্ছেন। এ বিষয়ে এক ক্রেতা দীপক বলেন, এই গাড়ি হওয়ায় তাদের অনেকটাই সুবিধা হয়েছে। হাতের কাছে টাটকা শাকসবজি পেয়ে যাচ্ছেন। দামও তুলনামূলক কম রয়েছে। পরবর্তীতে আরও গাড়ির সংখ্যা বাড়ান হলে তাদের সুবিধা হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুফল বাংলার ভ্রাম্যমান দু’টি গাড়ি শহর জুড়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। এতে খুশি শহরবাসী। এতে যেমন চাষিদের বাড়তি রোজগারের পথ প্রশস্ত হচ্ছে তেমনই টাটকা সবজি কম দামে শহরবাসী কিনতে পারছে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে শহরবাসী।





