TRENDING:

চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে ফসকে গেল পা! ঝাঁপিয়ে পড়লেন RPF কর্মী! তার পর?

Last Updated:

Railway Passenger Rescue By RPF: চলন্ত ট্রেনে ওঠার ঝুঁকি যে কতটা ভয়ানক হতে পারে, তারই এক ভয়াবহ ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। তবে শেষ মুহূর্তের তৎপরতায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে রক্ষা পেলেন এক রেলযাত্রী। কর্মরত আরপিএফ জওয়ানের উপস্থিত বুদ্ধি ও দ্রুততায় প্রাণে বাঁচল ওই যাত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইন্দ্র,পুরুলিয়া: চলন্ত ট্রেনে ওঠার ঝুঁকি যে কতটা ভয়ানক হতে পারে, তারই এক ভয়াবহ ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। তবে শেষ মুহূর্তের তৎপরতায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে রক্ষা পেলেন এক রেলযাত্রী। কর্মরত আরপিএফ জওয়ানের উপস্থিত বুদ্ধি ও দ্রুততায় প্রাণে বাঁচলেন ওই যাত্রী।
পুরুলিয়া স্টেশনে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা, সিসিটিভি ফুটেজে প্রাণরক্ষা
পুরুলিয়া স্টেশনে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা, সিসিটিভি ফুটেজে প্রাণরক্ষা
advertisement

শুক্রবার এই ঘটনা ঘটে পুরুলিয়া রেল স্টেশনে। জানা গিয়েছে, আসানসোল–রাঁচি এক্সপ্রেস ট্রেনটি পুরুলিয়া স্টেশন ছাড়ার সময় এক ব্যক্তি দৌড়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। সেই সময় অসাবধানতাবশত তাঁর পা ফসকে যায় এবং তিনি প্ল্যাটফর্মে পড়ে যান।

নতুন দল ক্ষমতায় এলে এই প্রতিশ্রুতি পূরণে হিমশিম খাবে! রাজ্যের বাজেটকে কটাক্ষ অশোক লাহিড়ির

advertisement

নতুন দল ক্ষমতায় এলে এই প্রতিশ্রুতি পূরণে হিমশিম খাবে! রাজ্যের বাজেটকে কটাক্ষ অশোক লাহিড়ির  

ঘটনাস্থলে কর্মরত আরপিএফ কর্মী বিষয়টি সঙ্গে সঙ্গেই লক্ষ্য করেন। মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তিনি ওই ব্যক্তিকে টেনে নিরাপদে প্ল্যাটফর্মের দিকে সরিয়ে আনেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ট্রেনের গতি বাড়ার আগেই রেলকর্মীর তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

advertisement

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রেনটি থামানো হয়। প্রাথমিকভাবে ওই রেলযাত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। গুরুতর আঘাত না লাগায় তিনি পরে একই ট্রেনে চড়ে নিজের গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই রেলযাত্রীদের মধ্যে ফের সতর্কবার্তা দিচ্ছেন রেল আধিকারিকরা। চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা যে প্রাণঘাতী হতে পারে, তা আবারও চোখে আঙুল দিয়ে দেখাল পুরুলিয়ার এই ঘটনা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে ফসকে গেল পা! ঝাঁপিয়ে পড়লেন RPF কর্মী! তার পর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল