TRENDING:

Purulia News: দক্ষিণ-পূর্ব রেলের নতুন জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নিলেন সৌমিত্র মজুমদার, উন্নয়নে বাড়ছে প্রত্যাশা

Last Updated:

Purulia News: নতুন জেনারেল ম্যানেজারের নেতৃত্বে আগামী দিনে আদ্রা ডিভিশনের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশাবাদী রেল যাত্রীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: দক্ষিণ-পূর্ব রেলের নতুন জেনারেল ম্যানেজার হলেন সৌমিত্র মজুমদার। তিনি ভারতীয় রেলওয়ে ট্র্যাফিক সার্ভিস-এর ১৯৮৯ ব্যাচের আধিকারিক। বৃহস্পতিবার এই বাঙালি আধিকারিক নতুন পদে যোগ দিলেন। এর আগে তিনি দক্ষিণ-পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ভারতীয় রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য তিনি পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার, দক্ষিণ-পূর্ব রেলের চিফ প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন ম্যানেজার এবং চিফ ট্র্যাফিক প্ল্যানিং ম্যানেজার ছিলেন।
দক্ষিণ-পূর্ব রেলের নতুন জেনারেল ম্যানেজার 
দক্ষিণ-পূর্ব রেলের নতুন জেনারেল ম্যানেজার 
advertisement

এছাড়াও তিনি দীর্ঘদিন পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের চিফ পাবলিক রিলেশনস অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ভারতীয় রেলের বাণিজ্যিক বিষয়, জনসংযোগ এবং মিডিয়া ম্যানেজমেন্ট-সহ বিভিন্ন বিষয়ে তাঁর অভিজ্ঞতা আছে। তিনি পূর্ব রেল স্পোর্টস অ্যাসোসিয়েশন-এর সভাপতির দায়িত্বও পালন করেছেন।

আরও পড়ুন-তেড়ে আসছে ঝড়-তুফান…! ঘণ্টাখানেকেই তীব্র গরম থেকে স্বস্তি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ভাসাবে দক্ষিণের এই জেলায়, কী হবে কলকাতায়? জানাল IMD

advertisement

আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানান, ‘আদ্রা ডিভিশনের পক্ষ থেকে নতুন জেনারেল ম্যানেজারকে শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর নেতৃত্ব ও সহযোগিতায় আগামী দিনে আদ্রা ডিভিশনের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী। পাশাপাশি তিনি উল্লেখ করেন, উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে ডিভিশনের পক্ষ থেকে সর্বত্রভাবে সহযোগিতা করা হবে।’

আরও পড়ুন-হাতে মাত্র ১২ দিন…! পয়লা বৈশাখ থেকে ভয়ঙ্কর দুঃসময় শুরু, সূর্যের গোচরে কপাল পুড়বে ৪ রাশির, বিরাট আর্থিক ক্ষতি-স্বাস্থ্যহানি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালচিনি ব্লকে ভয়াবহ কাণ্ড! রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ স্থানীয়দের
আরও দেখুন

রেল আধিকারিকদের একাংশের মতে, পরিকল্পিত উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আদ্রা ডিভিশনকে আরও কার্যকর ও গতিশীল করে তোলার সুযোগ তৈরি হয়েছে। নতুন জেনারেল ম্যানেজারের অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার সুফল মিললে আগামী দিনে ডিভিশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও সুসংহত হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। নতুন জেনারেল ম্যানেজারের আগমনে আদ্রা ডিভিশনের রেল পরিষেবা, পরিচালন দক্ষতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন রেলকর্তারা ও সংশ্লিষ্ট মহল।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
Purulia News: দক্ষিণ-পূর্ব রেলের নতুন জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নিলেন সৌমিত্র মজুমদার, উন্নয়নে বাড়ছে প্রত্যাশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল