TRENDING:

Wooden Art: কাঠের টুকরোয় ভেলকি দেখাচ্ছেন পুরুলিয়ার যুবক, ঘরে বসেই গড়েছেন শিল্পের নতুন দুনিয়া! কাজ দেখে তাক লেগে যাবে

Last Updated:

Purulia Wooden Art: কাঠের ওপর নিখুঁত খোদাই করা শিল্পকর্মে তৈরি করে নজর কাড়ছেন পুরুলিয়ার যুবক। তিনি বর্ধমান আর্ট কলেজ থেকে শিল্পকলার প্রশিক্ষণ নিয়েছেন। বাড়িতেই বসে কাঠের ওপর বিভিন্ন ধরনের সৃজনশীল শিল্পকর্ম তৈরি করে চলেছেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: কাঠের ওপর নিখুঁত খোদাই করে একের পর এক সৃজনশীল শিল্পকর্ম তৈরি করে নজর কাড়ছেন পুরুলিয়া জেলার রঘুনাথপুরের যুবক সুবর্ণদ্বীপ গাঙ্গুলী। তাঁর দক্ষ হাতের ছোঁয়ায় সাধারণ কাঠের টুকরো রূপ নিচ্ছে নানান নকশা ও দৃষ্টিনন্দন শিল্পকর্মে। সূক্ষ্ম নকশা, মনোমুগ্ধকর ডিজাইন ও নিখুঁত কারুকার্যে তৈরি তাঁর কাঠের সামগ্রী ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে।
advertisement

নিজের প্রতিভা, ধৈর্য এবং পরিশ্রমকে সঙ্গী করে সুবর্ণদ্বীপ কাঠের ওপর সূক্ষ্ম খোদাই করে ফুটিয়ে তুলছেন অভিনব সব শিল্পকর্ম। কাঠের সাধারণ টুকরো তাঁর হাতে যেন জীবন্ত হয়ে উঠছে। আর সেই সৃজনশীল কাজই আজ মানুষের প্রশংসা কুড়োচ্ছে। রঘুনাথপুরের এই যুবকের তৈরি কাঠের কারুকার্য স্থানীয় মানুষের পাশাপাশি শিল্পপ্রেমীদের কাছেও বিশেষ আকর্ষণ হয়ে উঠছে।

advertisement

আরও পড়ুন: গ্রীষ্মে বিদ্যুৎ বিভ্রাট, প্রাণ হাঁসফাঁস করে ওঠার আগে হাতের কাছে রাখুন ‘সস্তার’ এই জিনিস! আরামে চোখ বুজে আসবে

সুবর্ণদ্বীপ জানান, গত সাত বছর ধরে তিনি এই ধরনের কাজ করে আসছেন। সাধারণ কাঠের মধ্যে অসাধারণ কিছু সৃষ্টি করার ইচ্ছা থেকেই তাঁর এই শিল্পচর্চা শুরু। ধীরে ধীরে নিজের দক্ষতা বাড়িয়ে এখন তিনি নানা ধরনের কাঠের কারুকার্য তৈরি করছেন, যা মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত হচ্ছে। সুবর্ণদ্বীপ আরও জানান, আগামী দিনে তাঁর তৈরি এই শিল্পকর্ম নিয়ে পুরুলিয়া জেলার বুকে একটি প্রদর্শনী করার ইচ্ছে রয়েছে তাঁর।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কাঠের টুকরোয় ভেলকি দেখাচ্ছেন পুরুলিয়ার যুবক, ঘরে বসেই গড়েছেন শিল্পের নতুন দুনিয়া
আরও দেখুন

উল্লেখ্য, সুবর্ণদ্বীপ বর্ধমান আর্ট কলেজ থেকে শিল্পকলার প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে তিনি নিজের বাড়িতেই বসে নিষ্ঠা ও ভালবাসা দিয়ে কাঠের ওপর বিভিন্ন ধরনের সৃজনশীল শিল্পকর্ম তৈরি করে চলেছেন। তাঁর এই উদ্যোগ ও সৃষ্টিশীলতা আজ নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Wooden Art: কাঠের টুকরোয় ভেলকি দেখাচ্ছেন পুরুলিয়ার যুবক, ঘরে বসেই গড়েছেন শিল্পের নতুন দুনিয়া! কাজ দেখে তাক লেগে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল