TRENDING:

Purulia News: ওডিসি নৃত্যে তাক লাগানো সাফল্য পুরুলিয়ার ভূমিকন্যার! পেলেন সোনার সরস্বতী, গর্বে বুক ভরছে জঙ্গলমহলের

Last Updated:

Purulia News: জঙ্গলমহলের লাল মাটি থেকে ওডিসি নৃত্যের মঞ্চ, এক দীর্ঘ ও কঠিন যাত্রার শেষে এল বড় স্বীকৃতি। ওডিসি নৃত্যে অসাধারণ দক্ষতার জন্য ‘সোনার সরস্বতী’ পুরস্কার পেলেন পুরুলিয়ার ভূমিকন্যা। তাঁর এই সাফল্যে গর্বিত গোটা জেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: ওডিশি নৃত্যে বিরাট সাফল্য পুরুলিয়ার ভূমিকন্যা নেহা চক্রবর্তী। গর্বিত পরিবারে সদস্যরা। পুরুলিয়া শহরের কেতিকা এলাকার বাসিন্দা একদা মানভূমের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সোনাই চক্রবর্তী ও প্রিয়া চক্রবর্তী। তাদের কন্যা নেহা চক্রবর্তী। ছোটবেলা থেকেই নাচের প্রশিক্ষণ নিচ্ছে নেহা। ইতিপূর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা শিরোপা অর্জন করেছে। সম্প্রতি একটি বেসরকারি নৃত্য প্রতিষ্ঠানের উদ্যোগে পুরুলিয়ার জিমন্যাস্টিক ক্লাবের আয়োজিত ওডিসি নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নেহা।
advertisement

এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেছিলেন। ‌ তাদের মধ্যে থেকেই প্রথম স্থান অধিকার করে সোনার সরস্বতী পুরস্কার অর্জন করে নেহা। আর তাতেই খুশির হাওয়া জঙ্গলমহলে। ‌আগামীদিনে নাচ নিয়ে আরও এগিয়ে যেতে চায় নেহা।

আরও পড়ুন: ‘বাস কেন দাঁড়াবে!’ হুলস্থুল বারাসাত, অটো চালকদের দাদাগিরিতে স্তব্ধ রাস্তা, ভুগতে হচ্ছে সেই সাধারণ মানুষকেই

advertisement

এ বিষয়ে নেহা চক্রবর্তী বলেন, ছোটবেলা থেকেই নাচের প্রতি তার বিরাট আগ্রহ। ‌ প্রায় ১৩-১৪ বছর হতে চলল তিনি নাচ শিখছেন। যে পুরস্কার তিনি জিতেছেন তাতে তিনি খুবই খুশি।  তার এই পথ চলায় তার শিক্ষিকা ও পরিবারের সবসময় সহযোগিতা পেয়েছেন। আগামী দিনে নাচ নিয়েই তিনি এগিয়ে যেতে চান। ‌

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

এ বিষয়ে নেহা চক্রবর্তী অভিভাবক সোনাই চক্রবর্তী ও প্রিয়া চক্রবর্তী বলেন, সব সময় তারা মেয়েকে নাচের জন্য উৎসাহিত করেছেন। ‌ আজ যে সাফল্য তাদের মেয়ে পেয়েছে তাতে তারা খুবই খুশি। নাচের শিক্ষিকাকেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারা। ‌

সেরা ভিডিও

আরও দেখুন
এক সময় ঢল নামত, এখন কেউ ফিরেও তাকায় না! বসিরহাটের জনপ্রিয় এই স্পট নিয়ে অভিযোগের শেষ নেই
আরও দেখুন

পড়াশোনা, খেলাধুলার পাশাপাশি নৃত্য শিল্পের দিক থেকেও এগিয়ে আসছে জঙ্গলমহলে ছেলেমেয়েরা। নেহা চক্রবর্তী প্রমাণ করে দিল ইচ্ছা শক্তি ও মনের জোর থাকলে সমস্ত বাধাকে অতিক্রম করে এগিয়ে যাওয়া যায়। পুরুলিয়ার মেয়ে নেহা চক্রবর্তীর এই সাফল্যে গর্বিত জঙ্গলমহলের মানুষজন। ‌ আগামী দিনে জেলার নাম উজ্জ্বল করুক নেহা এমনটাই আশা রাখছেন সকলে। ‌

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: ওডিসি নৃত্যে তাক লাগানো সাফল্য পুরুলিয়ার ভূমিকন্যার! পেলেন সোনার সরস্বতী, গর্বে বুক ভরছে জঙ্গলমহলের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল