TRENDING:

Purulia News: দক্ষিণবঙ্গে প্রথমবার! নাইট ভিশন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বন্যপ্রাণের উপর নজরদারি, কোথায় জানেন?  

Last Updated:

ড্রোন মনিটরিং-এর পাশাপাশি সোলার ফিডেড নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা, বাড়তি নজরদারি বনবিভাগের!

advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : বন্যপ্রাণের গতিবিধি পর্যবেক্ষণ করতে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল পুরুলিয়া বনবিভাগ। ‌ দক্ষিণবঙ্গের বুকে এই প্রথমবার নাইটভিশন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বন্যপ্রাণের গতিবিধি পর্যবেক্ষণ। ‌মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত রুখতে এবং বনাঞ্চল সংলগ্ন গ্রামবাসীদের জীবন উন্নয়ন এক ঐতিহাসিক পদক্ষেপ নিল পুরুলিয়া বনদফতর।
advertisement

বন্যপ্রাণীর গতিবিধি নিয়ন্ত্রণে জন্য বসানো হল অত্যাধুনিক সোলার ফিটেড নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা। যার মাধ্যমে হাতির গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে। ইতিপূর্বে ড্রোনের মাধ্যমে হাতির গতিবিধি উপর নজরদারি ছিল বনবিভাগের। এবার তার সঙ্গে সংযুক্ত হল অত্যাধুনিক সোলার ফিটেড নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা। ‌

নারায়ণগড়ে শুভেন্দু–গিরিরাজের সভার আগে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার! তুঙ্গে শোরগোল

advertisement

যুদ্ধের প্রভাব! ভারতীয় বাজারে ধস বাসমতি চালের দামে, আটকে লক্ষ লক্ষ টন ‘সাদা সোনা’! কোথায় থমকে রফতানি?

ঝাড়খন্ড-বাংলা সীমান্তবর্তী এলাকার সুবর্ণরেখা নদী বরাবর মোট ছয়টি জায়গায় এই ক্যামেরা বসানো হয়েছে। এই সোলার ফিটেড সিসিটিভি ক্যামেরাগুলির বিশেষত্ব হল ৩৬০ ডিগ্রি ভিউতে চারপাশে সম্পূর্ণ দৃশ্য ক্যাপচার করা যাবে।

যে এলাকায় এই ক্যামেরার আওতায় থাকবে, সেখানে ২৪ ঘন্টা নজরদারি থাকবে। এ বিষয়ে পুরুলিয়ার ডি এফ ও অঞ্জন গুহ বলেন, “ড্রোন মনিটরিং-এর পাশাপাশি আমরা বেশ কিছু জায়গাতে চিহ্নিত করেছি যেখানে হাতির গতিবিধি বেশি রয়েছে। সেই জায়গাগুলিতে সোলার ফিটেড নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আপাতত বাঘমুন্ডি বরাবর ছয়টি জায়গায় ক্যামেরা বসান হয়েছে। পরবর্তীতে প্রয়োজনে পুরুলিয়ার অন্যান্য জায়গাতেও এই নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা বসান হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রধান শিক্ষকের বদলে স্কুলে ছড়ি ঘোরাচ্ছেন তাঁর স্ত্রী! নদিয়ার বিদ্যালয়ের সামনে ধর্না
আরও দেখুন

এই অত্যাধুনিক সোলার ফিটেড নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা দিনে ও রাতে ২৪ ঘণ্টা নজরদারি রাখবে। এর মাধ্যমে বন্যপ্রাণীর গতিবিধি উপর সব সময় নজর রাখতে পারবে বন বিভাগ। আগামী দিনে এই ক্যামেরা বন্যপ্রাণের নজরদারির উপর অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
Purulia News: দক্ষিণবঙ্গে প্রথমবার! নাইট ভিশন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বন্যপ্রাণের উপর নজরদারি, কোথায় জানেন?  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল