Malda Shootout: আড্ডা চলাকালীন বচসা, আচমকা শ্যুটআউট! স্কুটির ডিকিতে থাকা বন্দুক বের পর পর গুলি! চাঞ্চল্য মালদহে
- Reported by:Jiam Momin
- Published by:Shubhagata Dey
Last Updated:
Malda Shootout: গভীর রাতে মালঞ্চপল্লির বাসিন্দা স্বাধীন সরকার কয়েকজন বন্ধুর সঙ্গে একটি গাড়ি মেরামতের গ্যারেজে কাজ সেরে বসেছিলেন। সেই সময় গয়েশপুর ঝলঝলিয়ার বাসিন্দা মনদীপ আগরওয়াল নামে এক যুবক সেখানে এসে স্বাধীন সরকারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা বাধে।
মালদহ, জিএম মোমিন: ফের শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহে। খুনের হুমকি দিয়ে স্কুটির ডিকি থেকে আগ্নেয়াস্ত্র বের করে পরপর গুলি চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। যদিও সৌভাগ্যবশত গুলিতে আহত হননি কেউ। ঘটনাটি ঘটেছে মালদহ শহরের মালঞ্চপল্লি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে মালঞ্চপল্লি এলাকার বাসিন্দা স্বাধীন সরকার কয়েকজন বন্ধুর সঙ্গে একটি গাড়ি মেরামতের গ্যারেজে কাজ সেরে বসেছিলেন। সেই সময় গয়েশপুর ঝলঝলিয়া এলাকার বাসিন্দা মনদীপ আগারওয়াল নামে এক যুবক সেখানে এসে স্বাধীন সরকারকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। তারপরেই তা হাতাহাতিতে গড়ায়। শেষ পর্যন্ত গুলি চালানোর মতো সাঙ্ঘাতিক ঘটনা ঘটে যায় এলেকায়।
advertisement
আরও পড়ুনঃ আজ থেকে শুরু হয়ে গেল চারধাম যাত্রার অনলাইন রেজিস্ট্রেশন! কোথা থেকে, কীভাবে অনুমতি মিলবে? জানুন
advertisement
আরও পড়ুনঃ একজন নারী জীবদ্দশায় ক’টি সন্তান গর্ভে ধারণ করতে পারে? দুই সন্তান জন্মের ব্যবধান কত হলে ‘পারফেক্ট’? অবাক করা তথ্য দিলেন চিকিৎসক
স্বাধীন সরকারের অভিযোগ, “ওই সময় মান্দীপ আগারওয়াল পাঁচ মিনিটের মধ্যে সবাইকে ‘মার্ডার’ করার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সে একটি স্কুটি নিয়ে ঘটনাস্থলে ফিরে আসে। এরপর স্কুটির ডিকি থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে স্বাধীন সরকারকে লক্ষ্য করে পর পর দুটি গুলি চালায়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান স্বাধীন সরকার ও তার সঙ্গীরা।” গুলি চালানোর পরই অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় স্বাধীন সরকার ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে ইংরেজবাজার থানার পুলিশ।
Location :
Maldah,West Bengal
First Published :
Mar 06, 2026 4:58 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda Shootout: আড্ডা চলাকালীন বচসা, আচমকা শ্যুটআউট! স্কুটির ডিকিতে থাকা বন্দুক বের পর পর গুলি! চাঞ্চল্য মালদহে









