TRENDING:

Day Outing: একদিকে জঙ্গল, অন্যদিকে নদী! শান্ত পরিবেশে সময় কাটানোর সেরা ঠিকানা, সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন তেকোনিয়া ইকো পার্ক

Last Updated:

Day Outing: কোলাহল থেকে দূরে সঙ্গীর সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাতে চান? তাহলে ঘুরে আসতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেকোনিয়া ইকো পার্ক। জেলার জনপ্রিয় স্পটগুলির মধ্যে অন্যতম এটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহারঃ শান্ত, নিরিবিলি পরিবেশে সঙ্গীকে নিয়ে সময় কাটাতে কে না চায়? কোলাহল থেকে দূরে একান্তে কিছুক্ষণ থাকতে ভালবাসেন অনেকেই। আজকের প্রতিবেদনে তাই এমনই একটি জায়গার খোঁজ দেওয়া হল। সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে মনের মানুষের সঙ্গে সময় কাটানোর পারফেক্ট স্পট হল তেকোনিয়া ইকো পার্ক।
তেকোনিয়া ইকো পার্ক
তেকোনিয়া ইকো পার্ক
advertisement

কোচবিহারের মাথাভাঙা মহকুমায় মানসাই নদীর তীরে অবস্থিত এই পার্ক। এর একপাশে রয়েছে জঙ্গল, অন্যপাশ দিয়ে বয়ে চলেছে নদী। দুইয়ের মাঝখানে প্রাকৃতিক সৌন্দর্যের ডালি সাজিয়ে পর্যটকদের মন জয় করছে তেকোনিয়া ইকো পার্ক।

আরও পড়ুনঃ ৫ টাকায় পেট ভরে ডিম-ভাত! দুর্গাপুরের হাসপাতালে চালু হল মা ক্যান্টিন, রোগী-পরিজনদের খাওয়াদাওয়া নিয়ে চিন্তার অবসান

advertisement

কোচবিহার জেলার অন্যতম জনপ্রিয় স্পটগুলির মধ্যে একটি এই তেকোনিয়া ইকো পার্ক। প্রায় প্রত্যেক বছর শীতে এখানে প্রচুর মানুষ পিকনিক করতে আসেন। বহু পর্যটকের অন্যতম পছন্দের জায়গা এটি।

নদী-জঙ্গলের মাঝে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি স্পট তেকোনিয়া ইকো পার্ক। বড় থেকে শুরু করে শিশু, প্রত্যেকেই এখানে এসে নিজের পছন্দ মতো কিছু না কিছু পেয়ে যাবেন। বড়রা চাইলে শান্ত পরিবেশে নিজের মতো করে কিছুটা সময় কাটাতে পারবেন। অন্যদিকে ছোটদের জন্য দোলনা, স্লিপ সহ বেশ কিছু খেলার জিনিস রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রধান শিক্ষকের বদলে স্কুলে ছড়ি ঘোরাচ্ছেন তাঁর স্ত্রী! নদিয়ার বিদ্যালয়ের সামনে ধর্না
আরও দেখুন

কোচবিহারের এই পার্কে আসাও বেশ সহজ। বাইক কিংবা গাড়ি, যে কোনও উপায়ে এখানে আসা যায়। সেই সঙ্গেই এখানে পার্কিংয়েরও কোনও অসুবিধা নেই। গাড়ি পার্ক করার জন্যে অনেকটা জায়গা রয়েছে। ফলে ঘুরতে আসা পর্যটকদের অসুবিধা হওয়ার সম্ভাবনা বিশেষ নেই।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Day Outing: একদিকে জঙ্গল, অন্যদিকে নদী! শান্ত পরিবেশে সময় কাটানোর সেরা ঠিকানা, সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন তেকোনিয়া ইকো পার্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল