TRENDING:

Purulia News: উৎসবের মরশুমে বাড়তি সচেতনতা! পুরুলিয়ায় অ্যাকশনে বন বিভাগ, ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে জানুন জেলায় কী হচ্ছে

Last Updated:

Purulia News: প্রত্যেক বছর বসন্ত উৎসব তথা পলাশ উৎসবের সময় পুরুলিয়ায় উপচে পড়ে পর্যটকদের ভিড়। এই পরিস্থিতিতে তৎপর বন বিভাগ। জেলা জুড়ে হাতির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ বনাঞ্চল যত সমৃদ্ধ হচ্ছে, ততই বাড়ছে বন্যপ্রাণের সংখ্যা। বেড়েছে হাতির সংখ্যাও। তবে সমস্ত দিকেই বন বিভাগের নজরদারি রয়েছে। সর্বত্র হাতির গতিবিধি নজরবন্দি করা হচ্ছে। ‌বাতিল করা হয়েছে বনকর্মীদের ছুটি। কারণ একেবারেই দোরগোড়ায় বসন্ত উৎসব তথা পলাশ উৎসব। ‌উৎসবের এই মরশুমে পুরুলিয়ায় ব্যাপক হারে পর্যটকদের ঢল নামে। তাই জেলায় সর্বত্র হাতির গতিবিধির উপর নজর রাখছে বন বিভাগ।
advertisement

এই বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, এই মুহূর্তে ১৪-১৫টি রেসিডেন্সিয়াল হাতি রয়েছে। তাঁদের অযোধ্যা পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায়। আগের তুলনায় রেসিডেন্সিয়াল হাতির সংখ্যা বেড়েছে। বর্তমানে একটি হাতির দল স্থায়ীভাবে পুরুলিয়ায় থাকছে। ‌তাঁরা ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে না। এছাড়াও একাকী আরও দু-তিনটি হাতি রয়েছে, যারা অযোধ্যা পাহাড়ে বিভিন্ন জায়গায় বসবাস করছে। সব মিলিয়ে, এক প্রকার স্থায়ী বাসিন্দা হয়ে উঠেছে।

advertisement

আরও পড়ুনঃ আপনি কি ঘুরতে ভালবাসেন? কলকাতার কাছেই ডোকরা গ্রামে একবার ঢুঁ মেরে আসুন, শান্ত পরিবেশে স্বল্প খরচে থাকা-খাওয়া

তিনি আরও বলেন, রেঞ্জ অফিসাররা বিভিন্ন হোটেল, লজ ও রিসর্ট মালিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। হাতির অবস্থান সম্বন্ধে তাঁদের সচেতন করা হচ্ছে। কোনও পর্যটক যাতে হাতির এলাকায় না যান, সেই জন্য সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তবে জঙ্গলমহল সমৃদ্ধ হচ্ছে। সেই কারণে হাতির স্থায়ী বাসস্থান হয়ে উঠছে পুরুলিয়া। ‌

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

বসন্ত উৎসবের প্রাক্কালে প্রতিনিয়ত হাতি গণনা করছে বন বিভাগ। ‌কোন এলাকায় হাতির সংখ্যা বেশি রয়েছে, সেই বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে তথ্য দেওয়া হচ্ছে। স্থানীয় মানুষজনকে গভীর জঙ্গলে যেতে নিষেধ করা হচ্ছে। সকলকেই সতর্ক থাকার বার্তা দিচ্ছে পুরুলিয়া বন বিভাগ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: উৎসবের মরশুমে বাড়তি সচেতনতা! পুরুলিয়ায় অ্যাকশনে বন বিভাগ, ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে জানুন জেলায় কী হচ্ছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল