TRENDING:

Purulia News: আত্মরক্ষার 'খেলা' এখন মহোৎসব! রামনবমীতে আড়ষায় লাঠি খেলার জাঁকজমক আয়োজন, যুবকদের উৎসাহ দিতে কাতারে কাতারে মহিলাদের ভিড়

Last Updated:

Purulia News: রামনবমীতে পুরুলিয়া জেলার আড়ষায় লাঠি খেলার আয়োজন। আত্মরক্ষার খেলা হয়ে উঠেছে উৎসব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আড়ষা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: আত্মরক্ষার জন্য এককালে সূচনা হয়েছিল লাঠি খেলার। বর্তমানে সেটাই যেন বিরাট বড় উৎসব হয়ে দাঁড়িয়েছে পুরুলিয়া জেলার আড়ষায়। আর এই উৎসবে কাতারে কাতারে ভিড় করে আট থেকে আশির মানুষজন। রামনবমী মানেই লাঠি খেলার উৎসব। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই উৎসবের আমেজ দেখতে পাওয়া যায় শহরাঞ্চলে। তবে এবার শহর ছাপিয়ে গ্রামে লাঠি খেলার উৎসবে মেতে উঠল এলাকার যুবকেরা।
advertisement

অন্যান্য জায়গার তুলনায় পুরুলিয়ার আড়ষা ব্লকের চিতিডি গ্রামের লাঠি খেলার এক আলাদাই ঐতিহ্য রয়েছে। কারণ এই লাঠি খেলা শুধুমাত্র রামনবমীকে কেন্দ্র করে শুরু হয়নি। এলাকার যুবকেরা শরীরচর্চা করতে ও যেকোনও পরিস্থিতির মোকাবিলা করতে লাঠি খেলার প্রশিক্ষণ নিতেন। এটা তাদের এলাকার একটি রীতি যা বিগত ৭০-৮০ বছর আগে শুরু হয়েছিল। আজও চলে আসছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রীতির সঙ্গে জড়িয়ে গিয়েছে রামনবমী উৎসব।

advertisement

আরও পড়ুনঃ গানে গানে ভোটদানের গুরুত্ব! প্রত্যন্তের ভোটারদের বুথে আনতে দৃষ্টান্ত আলিপুরদুয়ারে, প্রশাসনের নজরে স্থানীয় শিল্পীরা

এ বিষয়ে গ্রামের এক বাসিন্দা রঘুনাথ মাহাতো বলেন, ৭০-৮০ বছর আগে থেকে এই লাঠি খেলার সূচনা হয়েছে। তারা ছোটবেলা থেকেই এটা দেখে আসছেন। জঙ্গল লাগোয়া তাদের এলাকা। তাই বন্য জন্তুর হাত থেকে রক্ষা পেতে বহুদিন আগেই লাঠি খেলার প্রশিক্ষণ শুরু হয়েছে তাদের এলাকায়। এখন বর্তমানে রামনবমীর সঙ্গে যুক্ত হয়ে এই লাঠি খেলা চল আরও অনেক বেশি বেড়েছে। খুবই জাঁকজমকের সঙ্গে এই উৎসব হয় এখানে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
নিউ আলিপুরদুয়ার স্টেশনে চাঞ্চল্য! রেলের হাইভোল্টেজ টাওয়ারে উঠল যুবক, শিউরে ওঠা দৃশ্য
আরও দেখুন

লাঠি খেলা উৎসবকে কেন্দ্র করে মেতে ওঠে গোটা চিতিডি গ্রামের মানুষ। সকলেই ভিড় করেন এই উৎসবে। এমনকি বাদ যায় না গ্রামের মহিলারাও। যুবকদের উৎসাহিত করতে এগিয়ে আসেন সকলে। আগামী দিনেও এই উৎসব মহা ধুমধামের সঙ্গে পালনের ইচ্ছা প্রকাশ করেন গ্রামবাসীরা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: আত্মরক্ষার 'খেলা' এখন মহোৎসব! রামনবমীতে আড়ষায় লাঠি খেলার জাঁকজমক আয়োজন, যুবকদের উৎসাহ দিতে কাতারে কাতারে মহিলাদের ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল