চৈত্র মাসে আকস্মিক কালবৈশাখীর দাপটে বিপত্তি পূর্ব মেদিনীপুর জেলায়। সারাদিন ভ্যাপসা গরমের পর শুক্রবার রাতে হঠাৎ আসে কালবৈশাখী। শুরু হয় দমকা ঝোড়ো হাওয়া ও সঙ্গে বৃষ্টি। এগরার বড়নিহারী এলাকায় বাসন্তী পুজো উপলক্ষে একটি বিশাল লাইট গেট নির্মাণ করা হয়েছিল। ঝোপের দাপটে ভেঙে পড়ে সেটি।
advertisement
এর ফলে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় ব্যস্ততম এগরা-ওড়িশা রাজ্য সড়কে। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় স্থানীয় থানার পুলিশ ও পুজো কমিটির সদস্যরা। যুদ্ধকালীন তৎপরতায় ভেঙে পড়া বাঁশের গেটের অংশগুলি সরানোর কাজ শুরু হয়।
কেন এমন আবহাওয়ায়?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যার ফলে রাজ্যের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ঝড়বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।
