শুভেন্দুর সংযোজন, ”গুন্ডারা ভোটের দিন বাড়ি থেকে বেরোতে পারবে না। না শুধরোলে বাহাত্তর ঘন্টা আগে ছোটাব। আয়ুষ্মান, বিশ্বর্কমা যোজনা লাগু হবে। তপন মাইতিকে জয়ের আগাম শুভেচ্ছা। কুটির শিল্পীদের সরঞ্জাম কিনতে পনেরো হাজার দেবে বিজেপি। আরো ৪.৫ লক্ষ উজ্জ্বলা ফ্রি চালু করতে দেননি।”
advertisement
বিরোধী দলনেতার কথায়, ”চাকরি নামক বস্তুটা তুলে দিয়েছে এই সরকার। ২০১৩ সালে যুবশ্রী চালু করে বন্ধ করে দিয়েছেন। এই টাকায় আপনি বিয়ে করতে পারবেন! সংসার পুত্র কন্যাকে স্কুলে ভর্তি করতে পারবেন! এসএসসি-তে পণ করেছে এই মহিলাদের চাকরি দেবে না। উনিশ হাজার স্কুল বন্ধ করেছেন। সূর্যঘর সোলার হবে, উনি (মমতা) সেটা করতে দেবেন না। আইসিডিএস, আশা, প্রাণীমিত্ররা উচিত টাকা পাবেন। ধর্ষক মুক্ত হবে এ রাজ্য। কলেজের মধ্যে ধর্ষণ বন্ধ হবে।”
এরপরই এসআইআর-এর প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, ”এসআইআর থেকে আজ পর্যন্ত নির্বাচন কমিশন টাইট দিচ্ছে। আমরা কখনও বলি না মুসলিমদের ভোট চাইনা। আপনারা দেন না। একদিন ভুল বুঝে মুসলিমরা অবশ্যই আসবেন। বিজেপিতে দেশ আগে, ব্যক্তি পরে। আর উদাস্তু হব না। যত মিথ্যা হয়েছে, প্রথম ক্যাবিনেটে খারিজ করে দেব। কর্মচারী নেতা হয় না। আমরা বাইরে থেকে আনার ব্যবস্থা করব।”
