TRENDING:

Agriculture News: হাইব্রিড বীজের দাপটে হারিয়ে যাচ্ছে বাংলার মাঠের 'সোনা'! দেশি বীজ সংরক্ষণে জেলায় প্রশিক্ষণ শিবির, কৃষকদের জন্য রইল বিশেষজ্ঞের সুপরামর্শ

Last Updated:

East Medinipur News: দেশীয় বীজ পুনরুদ্ধার ও সংরক্ষণে উদ্যোগী পূর্ব মেদিনীপুর কৃষিবিজ্ঞান কেন্দ্র। বিশেষ শিবিরের আয়োজন জেলায়। কর্মসূচিতে শুধু চাষবাস নয়, উৎপাদিত বীজকে কীভাবে বাজারে বিপণন করা যায়, সেই পাঠও দিলেন বিশেষজ্ঞরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দকুমার, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: পূর্ব মেদিনীপুর জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্র হারানো দেশীয় ফসল পুনরুদ্ধারের জন্য একটি নতুন উদ্যোগ নিয়েছে। কৃষিবিজ্ঞান কেন্দ্র পুরোনো দেশীয় ফসলের বীজকে নতুন উপায়ে চাষের উপযোগী করার উদ্যোগ নিয়েছে। জলবায়ু পরিবর্তনের চোখরাঙানি আর আধুনিক হাইব্রিড বীজের দাপটে হারিয়ে যেতে বসেছে বাংলার মাঠের নিজস্ব ‘সোনা’। সেই দেশীয় বা প্রচলিত বীজ পুনরুদ্ধারে এবং সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর কৃষিবিজ্ঞান কেন্দ্র।
advertisement

জেলা কৃষি আধিকারিক ও স্থানীয় এফপিসি-র সহযোগিতায় আয়োজিত শিবিরে হাতে-কলমে দেশি বীজের রক্ষণাবেক্ষণের পাঠ নিলেন ৪০ জন কৃষক ও উৎসাহী যুবক-যুবতী। এদিন প্রশিক্ষণ শিবিরের মূল আকর্ষণ ছিল কৃষকদের নিয়ে আসা বীজের বৈচিত্র্য। প্রায় ৭০টি ভিন্ন জাতের দেশীয় ধান, পাহাড়ি ও সমতলের আলু এবং হরেক রকমের মরশুমি সবজি ও ফলের বীজ তুলে ধরা হয়।

advertisement

আরও পড়ুনঃ সরকারি হাসপাতালেই বিরল রোগের চিকিৎসা! ব্যায়বহুল ‘প্যারাডুয়োডেনাল হার্নিয়া’ অস্ত্রোপচার বিনামূল্যে, প্রাণরক্ষা গৃহবধূর, দৃষ্টান্ত মেদিনীপুর মেডিক্যালে

বর্তমান সময়ে দাঁড়িয়ে কেবল ফলন বাড়ানো নয়, বরং পুষ্টি নিরাপত্তা ও জলবায়ুর প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা শুধু মাত্র দেশি বীজের মধ্যেই রয়েছে তা বারবার উঠে এসেছে বিশেষজ্ঞদের আলোচনায়। পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বীজ বিজ্ঞান বিশেষজ্ঞ সুদীপ মণ্ডল এই শিবিরের নেতৃত্ব দেন। তিনি জানান, শুধু বীজ বুনেই দায়িত্ব শেষ নয়, বৈজ্ঞানিক পদ্ধতিতে তার জেনেটিক বিশুদ্ধতা বজায় রাখা, সিড ব্যাংক (Seed Bank) তৈরি এবং মানোন্নয়নের কৌশল জানা অত্যন্ত জরুরি।”

advertisement

View More

আরও পড়ুনঃ দোলে পুরুলিয়ায় পর্যটকদের ঢল! বনাঞ্চল ও বন্যপ্রাণ রক্ষায় বনবিভাগের বিশেষ অভিযান, ব্যানার ও পোস্টারে ঢাকল জঙ্গলমহল

বীজ সংরক্ষণের প্রধান দিকগুলি হল, ক্ষেত ভিত্তিক সংরক্ষণ। অর্থাৎ নিজের জমিতেই কীভাবে বীজের গুণমান বজায় রাখা যায়। কমিউনিটি সিড ব্যাংক বা পাড়ায় বা গ্রামে গোষ্ঠীগতভাবে বীজ ভাণ্ডার গড়ে তোলা। দেশীয় জাত সংরক্ষণের জন্য সরকারি ‘প্ল্যান্ট জিনোম সেভিয়ার অ্যাওয়ার্ড’-এর মতো পুরস্কারের দিশা দেখান।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

দেশীয় বীজ বাঁচলে কৃষক বাঁচবে, আর কৃষক বাঁচলে দেশ বাঁচবে – এই মন্ত্রকেই গ্রামের কৃষক ও যুবকদের মধ্যে ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র। স্বনির্ভরতার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে কৃষিবিজ্ঞান কেন্দ্র। এদিনের কর্মসূচিতে শুধু চাষবাস নয়, বরং উৎপাদিত বীজকে কীভাবে বাজারে বিপণন করা যায়, সেই পাঠও দেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

‘আত্মনির্ভর ভারত’ ও ‘জাতীয় কৃষি উন্নয়ন যোজনা’ (RKVY)-র অধীনে কৃষক উৎপাদক সংগঠন (FPO) এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে (SHG) আরও শক্তিশালী করার পরামর্শ দেন আধিকারিকরা। জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্দেশ্য, আগামী দিনে পূর্ব মেদিনীপুর জেলাকে দেশীয় বীজ সংরক্ষণের অন্যতম ভাণ্ডার হিসাবে গড়ে তোলা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: হাইব্রিড বীজের দাপটে হারিয়ে যাচ্ছে বাংলার মাঠের 'সোনা'! দেশি বীজ সংরক্ষণে জেলায় প্রশিক্ষণ শিবির, কৃষকদের জন্য রইল বিশেষজ্ঞের সুপরামর্শ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল